প্রায় তিনশ' বছর পর এই প্রথম বঙ্গ-বৃত্তে দল মেলতে শুরু করেছে তাফসীরে মাযহারী। বাহ্যত এ আমাদের যুথবদ্ধ প্রয়াস। আর নেপথ্যে কেবলই আল্লাহতায়ালার সবিশেষ দয়া ও দান। বরং প্রকাশ্য-অপ্রকাশ্য, সুচনা-সমাপ্তি, সবকিছুই তার কৃপা ও করুণা। আমরা তাই আনতমস্তকে হদয়ের হৃদয় থেকে ঘোষণা করি তারই মহিমা, পবিত্রতা ও প্রশংসা । এ মহান উপপ্লবে আমরা উপলক্ষ মাত্র। যাকে বলে যোগ্যতা, তা আমাদের ক্ষেত্রে শৃণ্যতা ছাড়া অন্যকিছু নয়। আমরা কেবল বিদ্ময় ও কৃতজ্ঞতার সঙ্গে ক্রমাগত দেখে চলেছি শূন্যতার অন্ধকারে তারই অনুগ্রহের অবিনাশী আলোর সতত-সম্পাত। ও সাহস । আর চাই ক্ষমা । শুভসমান্তি। আমাদের জন্য ৷ সকল মানুষের জন্য। হে আমাদের বেদনাহত বক্ষের আর্তনাদ শ্রবনকারী আল্লাহ্ ! আমাদেরকে প্রশমিত করো। দাও তোমার প্রিয়তম রসুলের অক্ষয় ভালোবাসা । বিরামহীন দরূদ ও সালাম বর্ধিত হোক তার প্রতি । তার সহচর, পরিবার পরিজন, বংশধর এবং তার একনিষ্ঠ অনুসারী আউলিয়া সমাজের প্রতি, আমাদের দয়াল পীর ও মোর্শেদ হাকিম আবদুল হাকিম আউলিয়ার প্রতি । আমিন। আল্লাহুম্মা আমিন । হে আমাদের একক, অপ্রতিদন্থী, অসমকক্ষ উপাস্য ! প্রিয় রূহানী ফরজন্দ মাওলানা মোহাম্মদ অহিদুল্লাহ, এই মহতী প্রকাশনার সঙ্গে আর্থিক, দৈহিক, প্রত্যক্ষ, পরোক্ষ__ সকল সহযোগী এবং উদ্যম, শ্রম, সময় ও সমর্থন নিয়ে জড়িত হয়ে পড়েছি যারা তাদের পিতামাতা ও প্রিয়জনকে দান করো পূর্ণ মাগফেরাত। আর নির্ধারণ করে দাও পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ । তোমার এই সুবিশাল সৃষ্টির কোনো কিছুই নিরর্থক নয়। আমাদের সকলকে রক্ষা করো তোমার অসন্তোষের আগুন থেকে । আমিন । আল্লাহুম্মা আমিন। উপসংহারে দু'টো প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতেই হয় । সেগুলো হচ্ছে__ ১. মূল তাফসীর গ্রন্থটি রচিত হয়েছিলো আরবীতে । আমরা অক্ষরান্তর ঘটিয়েছি শেষ বক্তব্যটুকু এই-_ বিশ্ৃতি মানুষের সহজাত প্রবৃত্তি। সূতরাং সর্বাত্মক সতর্কতা সত্তেও অনভিপ্রেত কোনো বিচ্যুতি ঘটে যাওয়া অবাস্তব কিছু নয়। বিদগ্ধ পাঠক সমাজের প্রতি উপরোধ-_- সেরকম কিছু প্রত্যক্ষ করলে জানাবেন । আমরা কৃতজ্ঞচিত্ততার সঙ্গে সংশোধিত হবো । ওয়াস্সালাম । ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।