Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

শিকার করেছিলেন। হজরত বাহজি বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে বন্টন করে দিতে পারেন। রসুল স. হজরত আবু বকরকে বন্টনের নির্দেশ দিলেন। হজরত আবু বকর কাফেলার লোকদের মধ্যে বন্য গর্দভটির গোশত বন্টন করে দিলেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালেক এবং সুনান রচয়িতাগণ। ইবনে খুজাইমা বলেছেন, হাদিসটি বিশুদ্বসূত্রসম্থলিত। এ পর্যন্ত আলোচিত বিষয়বস্তু ছারা প্রমাণিত হয় যে, সঈদ শব্দের অর্থ শিকার করা । পশুর গোশত খাওয়া সকলের জন্যই জায়েয । এমনকি যে মুহ্রিমের জন্য শিকার করা হয়েছে, তার জন্যও খাওয়া জায়েয ৷ ইমাম মালেক বলেছেন, মুহরিমের জন্য যদি গায়ের মুহ্রিম শিকার করে তবে ওই শিকারের গোশত খাওয়া কারো জন্য হালাল নয়, এমনকি গায়ের মুহরিমও ওই গোশত খেতে পারবে না। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন, ইহ্রাম বাধার আগে অথবা পরে যে কোনো ভক্ষণ করা জায়েয নয়। অবশ্য গায়ের মুহরিম ওই শিকারের গোশত খেতে পারবে । আর ওই মুহরিমও খেতে পারবে যার উদ্দেশ্যে শিকার করা হয়নি। ইতোপূর্বে বর্ণিত হজরত ওসমানের কথায়ও এর প্রমাণ রয়েছে। ইমাম মালেক তীর মুয়াত্তা গ্রশ্থে হজরত আব্দুল্লাহ্‌ বিন আবু বকর থেকে বর্ণনা করেছেন, হজরত আব্দুল্লাহ্‌ বিন আমের বলেছেন, তখন গ্রীষ্মকাল । আমি মাকামুল আরজে ইহ্রাম অবস্থায় হজরত ওসমানকে দেখলাম । তার মুখমণ্ডল চাদর দ্বারা আবৃত ছিলো । কিছুক্ষণ পর তার সামনে শিকারের গোশত হাজির করা হলো। তিনি তার সাহীদেরকে বললেন, খাও । সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি খাবেন না? তিনি বললেন, আমার অবস্থা তোমাদের মতো নয় । আমার জন্য শিকার করা হয়েছে (তাই আমার জন্য এই গোশত হালাল নয়)। এ প্রসঙ্গে কোনো কোনো বর্ণনায় এসেছে, রসুল স. গায়ের মুহরিমের শিকার করা গোশত খেয়েছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে, খাননি। বরং ফেরত দিয়েছেন। ইমামত্রয় এই বিপরীতমুখী বর্ণনাগুলো সামঞ্জস্যসাধন করেছেন এভাবে-_ রসুল স. ওই গোশত খেয়েছিলেন___ যা গায়ের মুহরিম নিজের জন্য শিকার করেছিলেন । আর ওই গোশত খাননি__ যা রসুল স. অথবা অন্য কোনো মুহরিমের জন্য শিকার করা হয়েছিলো । আমি বলি, কোনো হাদিসেই এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পরিলক্ষিত হয় না। আমার ধারণায় বিপরীতমুখী বর্ণনাগুলোর মধ্যে সামঞ্জস্যবিধান করার উত্তম পথ হচ্ছে এ কথা বলা-_ গায়ের মুহরিম যদি তার নিজের জন্য শিকার করে, তবে . তাফসীরে মাযহারী/৭৯ ॥|.011100119,.00

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।