আমর বিন উমাইয়া সুত্রে ওহাব এবং বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. তখন ছিলেন জুহফায়, ওই সময় তার নিকট বন্য গর্দভের নিতম্ব উপস্থিত করা হয়েছিলো । তিনি ও তার সঙ্গীরা ওই গোশত ভক্ষণ করেছিলেন। বর্ণনাটি উত্তমসূত্রসম্বলিত। যতদূর জানা যায় উপরে বর্ণিত ঘটনা দু'টো এক নয়। বোখারী ও মুসলিমের বর্ণনাটি ছিলো আবওয়া অথবা ওয়াদ্দানের এবং ওহাব বর্ণিত ঘটনাটি ছিলো জুহফার। জুহ্্ফা থেকে আবওয়ার দূরত্ব তেরো মাইল এবং ওয়াদ্দানের দূরত্ব আট মাইল। এ সম্পর্কে হজরত আলী থেকেও একটি বর্ণনা এসেছে । হজরত আলী বলেছিলেন, তোমরা কি জানো রসুল স. এর সম্মুখে কোনো একটি শিকারের অঙ্গ বা অংশ হাদিয়া হিসাবে উপস্থাপন করা হয়েছিলো এবং তিনি তা গ্রহণ না করে বলেছিলেন, আমি ইহ্রাম অবস্থায় আছি। হজরত আলী এ কথা বলেছিলেন “আশজা' গোত্রের এক ব্যক্তিকে লক্ষ্য করে এবং তিনি কসমও দিয়েছিলেন । ওই ব্যক্তি প্রত্যুত্তরে বলেছিলেন, হা (আমি জানি)। আবু দাউদ , তাহাবি এবং মুসলিমও এ রকম হাদিস সংকলন করেছেন। কিন্তু করনে আওয়ালের (প্রথম উত্তম যুগের) পরের মুসলমানেরা এ বিষয়ে একমত্যে পৌছেছিলেন যে, গায়ের মুহরিম নিজের জন্য যা শিকার করে, সেই শিকারের গোশত ভক্ষণ মুহরিমের জন্য হালাল। বিশ্বস্তসূত্রে বর্ণিত হয়েছে, রসুল স. স্বয়ং এ রকম শিকারের গোশত ভক্ষণ করেছেন এবং সাহাবীদেরকেও ভক্ষণের অনুমতি দিয়েছেন। হজরত আবু কাতাদার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, (এই শিকারের) উদ্ৃত্ত গোশত তোমরা খেয়ে ফেলো। অন্যান্য বিশুদ্ধ বর্ণনায় এসেছে, রসুল স. নিজেও ওই গোশত খেয়েছেন। হজরত সাআব বিন জুসামাহ্র অন্যান্য বর্ণনায় উল্লেখিত হয়েছে, রসুল স. নিজেও ওই গোশতের কিছু অংশ খেয়েছিলেন। মুসলিমের বর্ণনায় রয়েছে, হজরত মুয়াজ বিন আবদুর রহমান বিন ওসমান তাইমীর পিতা (আবদুর রহমান) বর্ণনা করেছেন, আমি ইহরাম অবস্থায় হজরত তালহা বিন আবদুল্লাহর সঙ্গে ছিলাম । তিনি ঘুমিয়ে ছিলেন৷ তখন তার নিকট হাদিয়া হিসেবে প্রেরণ করা হলো একটি শিকার করা পাখির গোশত । আমরা কেউ কেউ ওই গোশত খেলাম । আবার কেউ কেউ বিরত রইলাম। হজরত তালহা জাগ্রত হয়ে ভক্ষণকারীদেরকেই সমর্থন করলেন এবং বললেন, আমি রসুল স. এর সফর সঙ্গী হয়ে শিকারের গোশত খেয়েছি । আমর বিন সালমা জমিরি বাহ্জি কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. মক্কা গমনের উদ্দেশ্যে ইহরামের উদ্যোগ নিচ্ছিলেন। যখন হজরত রওয়াহার বাসভবনের সম্মুখে উপস্থিত হলেন, তখন দেখলেন জবাই করা একটি বন্য গর্দভ পড়ে আছে। তিনি স. বললেন এটিকে এভাবেই থাকতে দাও । সম্ভবতঃ এর শিকারী এখনই এসে পড়বে । একটু পরেই সেখানে উপস্থিত হলেন হজরত বাহজি। তিনি গর্দভটি অকষসর মবহন/৮ ||||॥.011001118,007
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।