Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“মাতায়াল্লাকুম ওয়ালিস্‌ সাইয়ারাহ'__ অর্থ তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য । এ কথার মাধ্যমে বলা হয়েছে, সামুদ্রিক মৎস্যকুল স্থানীয় অধিবাসী এবং পর্যটক উভয়ের জন্য হালাল । স্থানীয় অধিবাসীরা সদ্য ধৃত তাজা মৎস্য ভক্ষণ করে। আর পর্যটকেরা সেগুলোকে টুকরো টুকরো করে ভ্রমণ পথের আহার্য হিসাবে সঙ্গে করে নিয়ে যায়। “ওয়া হুররিমা আ'লাইকুম সঈদুল বার্রি মা দুমতুম হুরুমা'_ এ কথার অর্থ তোমরা যতক্ষণ ইহ্রামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ । কোনো কোনো আলেম বলেছেন, এই বাক্যটির মাধ্যমে স্থলভাগের শিকারের গোশত মুহরিমের জন্য সাধারণভাবে হারাম করে দেয়া হয়েছে। অর্থাৎ গায়ের মুহরিম কর্তৃক বধকৃত শিকার এবং মুহরিম যে শিকার বধ করতে গায়ের মুহরিমকে বলেনি, ইশারা ইঙ্গিত করেনি বা কোনোরূপ সাহায্য সহযোগিতা করেনি এবং যা কোনো মুহরিমের ভক্ষণের জন্য শিকার করেনি__ এ ধরনের সকল শিকারের গোশত মুহরিমের জন্য হারাম । হজরত ইবনে আব্বাসও এ রকম বলেছেন। তাউস এবং সুফিয়ান সওরীও এ রকম অভিমত পোষণ করেন । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, রসুল স. আবওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে অবস্থান নিলেন। হজরত সাআব বিন জুসামাহ্‌ ইয়াশি তার সম্মুখে বন্য গর্দভের গোশত হাদিয়া পেশ করলেন, রসুল স. সে গোশত ফেরত দিলেন । হজরত সাআবের মুখমণ্ডলে দেখা দিল প্রত্যাখ্যানজনিত লজ্জার ছাপ। সেদিকে লক্ষ্য করে তিনি স. বললেন, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। কিন্তু আমি যে ইহ্রাম বেঁধেছি। বোখারী, মুসলিম | নাসাঈর বর্ণনায় রয়েছে অতিরিক্ত এ কথাটি-__ আমি এ শিকারের গোশত খাবো না। হজরত ইবনে আব্বাসের মাধ্যমে হজরত সাঈদের বর্ণনায় অতিরিক্ত এ কথাটি রয়েছে___ আমি ইহ্রাম না বাধলে এ গোশত ভক্ষণ করতাম । এ সম্পর্কে বোখারী বলেছেন, ওই বন্য গর্দভটি জীবিত ছিলো । আর জীবিত পশু ভক্ষণ করা মুহরিমের জন্য অসিদ্ধ। বর্ণনাকারীগণও এক্ষেত্রে ইমাম মালেকের উক্তি সমর্থন করেছেন। কিন্তু তাদের মন্তব্যগুলো ঠিক নয়। কেননা মুসনাদ গ্রন্থে মুসা, মোহাম্মদ বিন আমর বিন আলকামা এবং জুহুরী থেকে স্বসূত্রে ইসহাক বর্ণনা করেছেন, রসুল স. এর নিকট তখন বন্য গর্দভের গোশতই পাঠানো হয়েছিলো (জীবিত গাধা পাঠানো হয়নি)। জুহুরী থেকে তিবরানী কর্তৃক বর্ণিত হয়েছে, হাদিয়াস্বরূপ দেয়া হয়েছিলো বন্য গর্দভের রান। মুসলিমের বর্ণনায় এসেছে, দেয়া হয়েছিল বন্য গর্দভের নিতম্ব যা থেকে টপ টপ করে রক্ত পড়ছিলো। মুসলিমের অন্য একটি বর্ণনায় নিতম্বের স্থলে রানের কথা এসেছে । তার তৃতীয় বর্ণনাটি হজরত সাঈদ থেকে দু'রকমভাবে উল্লেখ করা হয়েছে। একটিতে এসেছে__বন্য গর্দভ। অন্যটিতে এসেছে-_ বন্য গর্দভের পাজর। এ সম্পর্কে বর্ণনাবৈষম্য যতই থাক না কেনো, আসল কথা হচ্ছে রসুল স. ওই হাদিয়া গ্রহণ করেননি । ূ তাফসীরে মাযহারী/৭৭ ॥|.011100119,.00

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।