Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “ত্োয়ামুহ' এর “হু' সর্বনামটির সম্পর্ক “সঈদু' এর সঙ্গে। এ রকম হলে অর্থ হবে, শিকারকৃত বস্ত থেকে প্রস্তুত আহার্য। সর্বনামটির সম্পর্ক “আলবাহার' এর (সমুদ্রের) সঙ্গেও হতে পারে। যদি তাই হয় তবে অর্থ হবে, সমুদ্ধ থেকে অর্জিত আহার্য! এই আয়াতে ইহরাম পরিহিত অবস্থায় জলযানে ভ্রমণকারী হজযাত্রীদের জন্য সমুদ্রের শিকার ভক্ষণ বৈধ করে দেয়া হয়েছে । জ্ঞাতব্যঃ হজরত আনাসের বর্ণনায় রয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় হজরত আবু বকর সিদ্দিক বলেছেন “সঈদুল বাহর' অর্থ ওই সকল ভক্ষণযোগ্য প্রাণী যেগুলো সমুদ্রে বাস করে। আর 'ত্োয়াম' অর্থ ওই সকল ভক্ষণযোগ্য প্রাণী যেগুলোকে সমুদ্র তার তটভূমিতে নিক্ষেপ করে। হজরত হারেস বিন নওফেলের বর্ণনায় রয়েছে, হজরত ওসমান ও হজরত আলী ছিলেন ইহ্রাম পরিহিত অবস্থায় । তাদের সম্মখে কিছু শিকারের গোশত উপস্থিত করা হলো। হজরত ওসমান ওই গোশত খেলেন। কিন্তু হজরত আলী খেলেন না। হজরত ওসমান বললেন, আল্লাহ্র কসম আমরা এ শিকারকে স্বহস্তে হত্যা করিনি। কাউকে হত্যা করতেও বলিনি । ইশারা ইঙ্গিতও করিনি । হজরত আলী বললেন, আল্লাহপাক এরশাদ করেছেন-___ “ওয়া হুররিমা আ'লাইকুম সঈদুল বাহরি মা দুমতুম হারামা' (এবং তোমরা যতক্ষণ ইহ্রামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ)। হজরত হাসান বর্ণনা করেছেন, যা মুহরিমের জন্য শিকার করা হয়নি-__ যা কোনো গায়ের মুহরিম অন্য কোনো গায়ের মুহ্রিমের জন্য শিকার করেছে, তার গোশত খাওয়াকে হালাল মনে করতেন হজরত ওমর, কিন্তু হজরত আলী মনে করতেন মাক্রূহ। ইবনে আবী শায়বা । কোনো কোনো আলেম বলেছেন, "সঈদুল বাহর' অর্থ ওই সকল প্রাণী যেগুলো স্থলভাগে বেচে থাকে না। আর তো্োয়ামূল বাহর অর্থ সামুদ্রিক খাদ্য । ইমাম মালেক এই আয়াতের ভিত্তিতেই বলেছেন, সকল সামুদ্রিক প্রাণী ভক্ষণ সিদ্ধ। এ সম্পর্কিত মাসআলার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে সুরা বাকারার তাফসীরে। হজরত ওমর বলেছেন, “সঈদুল বাহর" বলা হয় ওই সকল প্রাণীকে যেগুলো সমুদ্র থেকে শিকার করা হয়। আর তোয়ামুল বাহর বলা হয় সমুদ্র কর্তৃক তীরভূমিতে নিক্ষেপিত প্রাণীকে । হজরত ইবনে আব্বাস, হজরত আবু হোরায়রা এবং হজরত ইবনে ওমর বলেছেন, যে সকল মৃত প্রাণী সমুদ্রতরঙ্গ কর্তৃক বেলাভূমিতে নিক্ষিপ্ত হয়__ সে সকল প্রাণীকে বলে তোয়ামুল বাহর। হজরত সাঈদ বিন যোবায়ের, হজরত সাঈদ বিন মুসাইয়্যেব, হজরত ইকরামা, হজরত কাতাদা, ইমাম নাখয়ী এবং ইমাম মুজাহিদ উল্লেখ করেছেন, সঈদুল বাহর অর্থ সদ্য ধৃত তাজা সামুদ্রিক মৎস্য । আর ত্োয়ামূল বাহর হচ্ছে ওই সকল সামুদ্রিক মৎস্য, যেগুলোতে লবণ মাখানো হয়েছে। তাফসীরে মাযহারী/৭৩ রঃ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।