করে থাকলে সেই অপরাধ আল্লাহপাক ক্ষমা করে দিয়েছেন। কিন্ত এ বিষয়ে নিষেধাজ্ঞা অবতীর্ণ হওয়ার পর আল্লাহপাক তার অপরাধ ক্ষমা করবেন না! বরং অপরাধের যথাশাস্তি দান করবেন। হজরত ইবনে আব্বাসের নিয়ম ছিলো__ কোনো মুহরিম শিকার করার পর তার নিকট এ ব্যাপারে বিধান জানতে চাইলে তিনি জিজ্ঞেস করতেন এ রকম ঘটনা কি এই প্রথম, না আগেও করেছো£ঃ লোকটি যদি বলতো, এটিই তার প্রথম অপরাধ, তখন তিনি তাকে কোরবানী, অন্নদান অথবা রোজা__ যে কোনো একটি নিয়মে ক্ষতিপূরণ আদায় করতে বলতেন। আর লোকটি যদি বলতো আগেও আমার দ্বারা এ রকম অপরাধ হয়েছে, তখন তিনি পড়ে শোনাতেন “যা গত হয়েছে আল্লাহ্ তা ক্ষমা করেছেন; কেউ তা পুনরায় করলে আল্লাহ্ তার শাস্তি দিবেন।' এভাবে আয়াত আবৃত্তির পর তিনি লোকটির পিঠে ও বুকে সজোরে আঘাত করতেন এবং বলতেন, আল্লাহ্ এর প্রতিশোধ নিবেন। বাগবী । আমি বলি, এই আয়াতের তাফসীর এ রকম হওয়াই সমীচীন__ যা কিছু অতীতে ঘটে গিয়েছে, আল্লাহপাক তা মার্জনা করেছেন। যে ব্যক্তি ক্ষতিপূরণরূপে কোরবানী, অন্নদান অথবা রোজা রেখেছে, আল্লাহপাক তাকেও ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এরপরেও যে একই অপরাধে অপরাধী, আল্লাহপাক তাকে শাস্তি দান করবেন। সে যদি যথাক্ষতিপূরণ আদায় না করে, তব আল্লাহপাক তাকে যথাশাস্তি দান করবেন। সবশেষে বলা হয়েছে, ওয়াল্লহু আযিযুন জুনতিকৃম-_ এ কথার অর্থ “এবং আল্লাহ্ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী" অর্থাৎ অবাধ্যতার উপর যে অটল থাকে__ মহাপরাক্রমশালী আল্লাহ্তায়ালা তাকে শাস্তি দান করবেনই। সুরা মায়িদা $ আয়াত ৯৬ শে হি পাকা এ 55525, ঠ, 8৩15 7০৩৩০০৪৬৬০১ ০ ১০০৩০ ৪5 225 পণ লী গা ১২০১০5৫4০1051581551 ০৩ ১০০১ 41৩৩৩ ]) তোমাদের প্রতি সমুদ্বের শিকার ও উহা ভক্ষণ বৈধ করা হইয়াছে তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য এবং তোমরা যতক্ষণ ইহ্রামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ । ভয় কর আল্লাহ্কে যাহার নিকট তোমাদিগকে একত্র করা হইবে । তাফসীরে মাযহারী/৭৫ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।