অবস্থায় মস্তক মুনের ক্ষতিপূরণম্বরূপ এক ফূরক খাদ্য ছয়জন দরিদ্বের মধ্যে ভাগ করার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং, শিকারের অন্নদান সম্পর্কিত ক্ষতিপূরণকে ফিতরার সঙ্গে তুলনীয় না করে বর্ণিত হাদিসের মন্তকমুণ্ডনের ক্ষতিপূরণের সঙ্গে তুলনা করাই বাঞ্নীয়। কেননা, ফিতরা কোনো প্রায়শ্চিত্ত নয়। কিন্তু মস্তকমুণ্ডুনের ক্ষতিপূরণ অপরাধের কারণে সাব্যস্ত করা হয়। তাই এদিক থেকে অক্ষম অবস্থায় মস্তকমুণ্ডন এবং মুহ্রিম অবস্থায় প্রাণী বধের মধ্যে মিল রয়েছে-_ যদিও অপরাধ দু'টি ভিন্ন প্রকৃতির । কিন্ত দু'টো অপরাধই অপরাধ। জমহুরের মতে কোরবানীর গোশত যেমন কেবল হেরেম শরীফ এলাকার দরিদ্র জনতার প্রাপ্য, তেমনি অন্নদানের অন্নও তাদেরই প্রাপ্য । কিন্ত ইমাম আবু হানিফা বলেছেন, এ রকম কোনো শর্ত করা ঠিক নয়। কোরবানীর গোশত এবং অনুদানের গোশত হেরেমের অন্তর্গত বহির্গত সকল এলাকার দরিদ্র জনতার প্রাপ্য। মাসআলাঃ বধিত শিকারের মূল্য যদি একজন দরিদ্রের খাদ্যের পরিমাণ অপেক্ষা কম হয়, তবে পরিমাণ পূর্ণ করার প্রয়োজন নেই। যা হয় তাই দিয়ে দিতে হবে। অথবা যদি এ রকম হয়__ শিকারের মূল্যের সমপরিমাণ খাদ্য বন্টনের পর কিছু খাদ্য উদ্ৃত্ত হলো__ যা একজনের খাদ্যের পরিমাণ নয়। এমতোক্ষেত্রেও নিজের পক্ষ থেকে খাদ্যের পরিমাণ বৃদ্ধি করে দেয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি ওই উদ্ৃত্ত খাদ্যদানের পরিবর্তে কেউ রোজা রাখতে চায়, তবে তাকে একটি রোজাই রাখতে হবে। কারণ, রোজার কোনো অংশ হয় না। এ বিষয়ে সকলে একমত । আর যদি সে ক্ষতিপূরণ স্বরূপ কোরবানীই করে তবে সে যে কোনো বয়সের পশ্ড কোরবানী করতে পারবে । কিন্ত ইমাম আবু হানিফা ও ইমাম মালেকের মতে তাকে কোরবানী করতে হবে এমন ছাগল যা শরিয়তের দৃষ্টিতে কোরবানীযোগ্য । অর্থাৎ কোরবানীর ছাগলটিকে হতে হবে নিখুঁত অন্গপ্রত্যঙ্গবিশিষ্ট, নির্ধারিত বয়সের ইত্যাদি। যে কোনো বয়সের ছাগল কোরবানী দিলে তা যথেষ্ট হবে না। এরপর বলা হয়েছে “লিইয়াজুকা ওয়াবালা আমরিহি'__- কথাটির অর্থ, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। এখানে “ওয়াবালা' শব্দটির প্রকৃত অর্থ কৃতকর্মের বোঝা, কৃতকর্মের মন্দ পরিণতি । শাব্দিক অর্থ_ ভারী খাদ্য (ওয়াবিলুন)। অন্যত্র এরশাদ হয়েছে “আখজানাহু আখজাউ ওয়াবিলা'। এখানে ওয়াবিলা শব্দটির অর্থ কঠিন, ভারী । 'আফাল্পহু আম্মা সালাফা ওয়ামান আদা ফা ইয়ানতাকিমুল্পহু মিনহ'__ এ কথার অর্থ “যা গত হয়েছে আল্লাহ্ তা ক্ষমা করেছেন; কেউ তা পুনরায় করলে আল্লাহ্ তার শাস্তি দিবেন।' অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে কেউ ইহ্রাম অবস্থায় শিকার তাফসীরে মাযহারী/৭৪ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।