Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপ কথাটিকে ওয়াজিব মনে করলে শা'বী এবং নাখয়ী কথিত ক্ষতিপূরণের নিয়মটিকে মেনে নিতে হয়। যেমন তারা বলেছেন, প্রথমতঃ উদ্যোগ নিতে হবে কোরবানীর । বধিত পশুর অবিকল অনুরূপ পশু না পাওয়া গেলে অন্নদানের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে হবে । তাও যদি সম্ভব না হয় তবে পালন করতে হবে রোজা । কিন্ত আমাদের মাজহাবের অভিমতানুযায়ী এ নিয়মটি ওয়াজিব নয় । আমরা বলি, এক্ষেত্রে অপরাধী স্বাধীনভাবে কোরবানী, অন্নদান, রোজা_ এই তিনটির যে কোনো একটিকে বেছে নিতে পারবে । সুতরাং, এক্ষেত্রে ক্ষতিপূরণের নিয়ম একটি না পারলে আর একটি, আর একটি না পারলে অন্য আর একটি-__ এ রকম নয়। বরং নিয়ম হচ্ছে তিনটির যে কোনো একটি । কারণ, এক প্রকারের শাস্তি অন্য প্রকারের শাস্তির মধ্যে প্রবেশ করতে পারে না। একটি প্রশ্নঃ এক প্রকারের শাস্তি যদি অন্য প্রকারের শাস্তির মধ্যে প্রবিষ্ট না হয়, তবে এই আয়াতে দরিদ্রদের সংখ্যা অনুপাতে রোজা রাখা ওয়াজিব করা হয়েছে কেনো? উত্তরঃ এখানে আল্লাহপাকের এরশাদ সুস্পষ্ট । আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে__ “আও আদলু জালিকা সিয়ামা' (কিংবা সমপরিমাণ সিয়াম পালন করা)। এ সম্পর্কে ইমাম ফাররা বলেছেন, অবিকল সমপ্রকৃতি বুঝাতে গেলে “ইদলু' শব্দটি ব্যবহৃত হয় (প্রথম অক্ষর আইন এর নিচে দিতে হয় যের)। আর অবিকল সমপ্রকৃতির নয়, এ রকম আনুরূপ্য বোঝাতে গেলে ব্যবহৃত হয় 'আদলু' (প্রথম অক্ষর আইন এর উপরে দিতে হয় যবর। আলোচ্য আয়াতে এই বানানটিই ব্যবহৃত হয়েছে)। মাসআলাঃ অন্নদানের পরিমাণ সম্পর্কে ইমাম শাফেয়ী বলেছেন, পরিমাণ হতে হবে এক মুদ (আনুমানিক এক সের)। তিনি আরো বলেছেন-_ রোজা, জেহার এবং শপথভঙ্গের ক্ষতিপূরণ এ রকমই । ইমাম আবু হানিফা বলেছেন, প্রতি মিস্কিনকে দিতে হবে অর্ধ সা (আনুমানিক দুই সের) গম এবং খোরমা। যব দিতে হবে এক সা (আনুমানিক চার সের)। ইমাম আবু হানিফার নিকট সদ্কায়ে ফিতিরের পরিমাণও এ রকম। তার মতে সকল প্রকার কাফ্ফারার জন্য এই পরিমাণ খাদ্যদান করা ওয়াজিব । উত্তম নিয়ম হচ্ছে__ শহর এলাকায় যে খাদ্য অধিক প্রচলিত, প্রতি মিস্কিনকে সেই খাদ্যের আধা সা দিতে হবে। কেননা, একমত্যাগত অভিমতানুসারে সকল অপরাধের অনুদান সম্পর্কিত ক্ষতিপূরণের পরিমাণ এ রকম । তাই হজের ইহ্রাম পরিহিত অবস্থায় বিশেষ ওজর বশতঃ কেউ যদি তার মস্তকমুগডন করে তবে তাকেও এই পরিমাণ খাদ্যদান করতে হবে। সুরা বাকারার তাফসীরে এ সম্পর্কে যে হাদিস উল্লেখ করা হয়েছে__ তাতে বলা হয়েছে, রসুল স. হজরত কা'বকে ইহ্রাম ূ তাফসীরে মাযহারী/৭৩ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।