পারবে কিংবা উল্লেখ পরিমাণ রোজা রাখতে পারবে। ক্ষতিপূরণ নির্ধারণের অধিকার ওই ন্যায়বানদ্বয়ের নেই। এই অধিকার তো কেবল আল্লাহ্র । প্রকৃত বিচারক তিনি। তিনি অপরাধীকে তিনটি নিয়মের একটিকে নির্ধারণ করার অধিকার দিয়ে তার কষ্ট কিছুটা লাঘব করেছেন। এটা তার পক্ষ থেকে বিশেষ মাসআলাঃ একমত্যগত সিদ্ধান্ত এই যে, ক্ষতিপূরণের অন্নদান হতে হবে বধিত শিকারের মূল্যমানের ভিত্তিতে। যদি কোরবানীর জন্য “অনুরূপ' পশু না পাওয়া যায়, তবে বধিত শিকারের মূল্য ধার্য করে সেই অর্থে খাদ্য ক্রয় করে দরিদ্রদেরকে আহার করাতে হবে। কিন্তু 'অনুরূপ' পশু পাওয়া গেলে পশু কোরবানীই করতে হবে । ওই সময় মূল্য ধার্য করার অবকাশ থাকবে না। কারণ, ওই পরিস্থিতিতে শিকারের মূল্য ধর্তব্য হবে না__ শিকারের অনুরূপ পশুই ধর্তব্য হবে। অনুদান তো পশু কোরবানীর বিকল্প । -__ এ রকম অভিমত প্রকাশ করেছেন জমহুর আলেমগণ । তাদের এই অভিমতের প্রেক্ষিতে কবুতর বধের জন্য যদি ক্ষতিপূরণরূপে অন্নদান করতে হয়__ তবে অন্নদান করতে হবে ছাগলের মূল্যের । কবুতরের মূল্যের নয়। কারণ, কবুতর বধের কাফ্ফারা হচ্ছে ছাগল কোরবানী করা। তাই ছাগল কোরবানী সম্ভব না হলে ছাগলের মূল্যের সমপরিমাণ খাদ্য ক্রয় করে দরিদ্রদেরকে দান করতে হবে । এভাবেই “অনুরূপ” কথাটি বাস্তবায়ন করতে হবে। ইমাম আজম বলেছেন, এ রকম অবস্থায় অন্নদান করতে হবে বধিত প্রাণীর মূল্যের ভিত্তিতে। এক্ষেত্রে “অনুরূপ' কথাটি বিচার্য হবে না। অনুরূপ" কথাটি আসবে কোরবানীর বেলায় । আর অন্নদানের ক্ষতিপূরণ হবে বধিত প্রাণীর মূল্যের ভিত্তিতে__ সরাসরি। কারণ, ক্ষতিপূরণ ওই বন্তরই দিতে হয়__ যা বিনষ্ট করা হয়েছে। অন্নদানের বেলায় তাই এই নিয়মটিই পালনীয় । মূল্যের আনুরূপ্যের ভিত্তিতে কোরবানী নির্বাচন করা হলে কোরবানীর মূল্য অতিরিক্ত হয়েও যেতে পারে। এতদসত্েও কোরবানীর পশু পুরোপুরি কোরবানী করতে হয়। কারণ, কোনো পশু আংশিকভাবে কোরবানী করা সম্ভব নয়। কিন্ত অন্নদানের ব্যাপারটি ভিন্ন। অন্নদানের মূল্য ধরতে হবে বধিত পশুর মূল্যের সমান। বধিত পশুর অনুরূপ কোরবানীর পশুর মূল্যের সমান নয় । অতএব অন্নদানের ক্ষেত্রে কবুতরের মূল্যই ধর্তব্য। ছাগলের নয়। বধকৃত পশুর অবিকল অনুরূপ পশু কোরবানী ওয়াজিব এই অভিমতটি ভুল। লক্ষ্যণীয় যে, কবুতর বধের পরিবর্তে উট কোরবানী দিলেও তা সিদ্ধ হবে। যদি অবিকল অনুরূপ পশু কোরবানী করা ওয়াজিব হতো, তবে ছাগলের পরিবর্তে ছাগল ছাড়া অন্য কোনো কিছু কোরবানী করা যেতো না। অবিকল তাফসীরে মাযহারী/৭২ . ॥111.011100119.00
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।