Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ জমহুর বলেছেন, কোরবানীর গোশত মক্কার দরিদ্রদের মধ্যে বিতরণ করা ওয়াজিব । কেননা, কোরবানী করতে হয় হেরেম শরীফ এলাকায় । তাই হেরেমবাসী মিস্কিনদেরকে কোরবানীর গোশত দান করা অত্যাবশ্যক ৷ স্থানের দরিদ্রদেরকে দেয়া যাবে । কারণ আয়াতে হেরেমের অভ্যন্তরে জবাই করার কথা বলা হয়েছে, বণ্টন করার কথা বলা হয়নি। সুতরাং হেরেম এলাকার বাইরে জবাই করা যাবে না। কিন্তু বণ্টন করা যাবে । গোশত বন্টনের বিষয়টি এমনই এক ইবাদত-_ যা বুদ্ধি বিবেচনার উপর নির্ভরশীল । সুতরাং বিবেচনা করে দেখতে হবে, কিভাবে গোশত বন্টন করলে দরিদ্র জনসাধারণ অধিকতর উপকৃত হয়। “আওকাফ্ফরাতুন তৃয়ামু মাসাকিন'__ এ কথার অর্থ, “অথবা তার বিনিময় হবে দরিদ্বকে অন্নদান করা'। এ সম্পর্কে ইমাম শা'বী ও নাখয়ী বলেছেন, আলোচ্য আয়াতে ক্ষতিপূরণ আদায়ের নিয়মটি পালন করতে হবে এভাবে__ কোরবানী করতে হবে । কোরবানীর পশু না পেলে দরিদ্রদেরকে অন্নদান করতে হবে । অন্নদান সম্ভব না হলে রাখতে হবে রোজা । কিন্তু আমরা বলি, বর্ণিত তিনটি নিয়ম সংযোজিত হয়েছে দু'টি “আও (অথবা, কিংবা) শব্দের মাধ্যমে ৷ সুতরাং ক্ষতিপূরণদানের নিয়মটি হবে এ রকম-_ প্রাণী বধকারী মুহরিম ইচ্ছে করলে কোরবানী করতে পারবে অথবা দরিদ্রকে অন্নদান করতে পারবে কিংবা রাখতে পারবে রোজা । এভাবে যে কোনো একটি নিয়মে ক্ষতিপূরণ আদায়ের অধিকার রয়েছে তার। জ্ঞাতব্যঃ ইহ্রাম পরিহিত অবস্থায় শিকার করার অপরাধটিকে লঘু করার নিমিত্তে আল্লাহপাক অপরাধীকে তিন নিয়মের যে কোনো এক নিয়মে ক্ষতিপূরণ প্রদানের স্বাধীনতা দিয়েছেন। যেমন স্বাধীনতা দিয়েছেন শপথভঙ্গের ক্ষতিপূরণ আদায়ের বেলায়। এ রকম বলেছেন ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ । কিন্তু ইমাম মোহাম্মদ ও ইমাম শাফেয়ী বলেছেন, ইহ্রাম অবস্থায় প্রাণী বধকারীকে এ রকম স্থাধীনতা দেয়া হয়নি । আয়াতে উল্লেখিত ক্ষতিপূরণের পণু নির্ধারণকারী দু'জন ন্যায়বান লোকের উপরেই ক্ষতিপূরণের সিদ্ধান্তটি নির্ভরশীল । ওই পুণ্যবানদ্বয় যৌথভাবে ক্ষতিপূরণের তিনটি নিয়মের যে কোনো একটিকে সাব্যস্ত করে দিবেন। __ আলোচ্য আয়াতে অবশ্য এ অভিমতটির প্রমাণ নেই! আয়াতে কেবল বলা হয়েছে, ওই দু'জন ন্যায়বান কেবল বধকৃত শিকারের অনুরূপ কোরবানীর পশুর মূল্যমান নির্ধারণ করে দিবেন । মূল্যমান সম্পর্কিত তাদের ওই সিদ্ধান্ত জেনে নেয়ার পর অপরাধী তিনটি নিয়মের যে কোনো একটি নিয়মে ক্ষতিপূরণ করতে পারবে । ওই নির্ধারিত অর্থে সে তখন পশু ক্রয় করে কাবায় প্রেরণ করতে পারবে অথবা খাদ্য ক্রয় করে দরিদ্রদের মধ্যে বিতরণ করতে তাফসীরে মাযহারী/৭১ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।