Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হয় ইমাম শাফেয়ীও এড়িয়ে গিয়েছেন “যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক' কথাটিকে। ওই দু'জন ন্যায়বান লোক প্রেরিত কোরবানী সম্পর্কে মীমাংসা করবেন প্রথমে । আর তাদের মীমাংসার মাপকাঠিটি হবে মূল্যমানের আনুরূপ্য। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে ক্রয় করতে হবে 'প্রেরিতব্য কোরবানী' । সুতরাং, ওই পশুর আকৃতিগত সাদৃশ্য ক্রয়ের পূর্বে বিচার্য হয় কিভাবে? অতএব আমাদেরকে এ কথাটি মেনে নিতে হবে যে, দুই ইমামের মতপার্থক্য ঘটেছে “অনুরূপ' কথাটির অন্তর্নিহিত অর্থ নিয়ে। (আকৃতিগত আনুরূপ্যের কথা বলেছেন ইমাম শাফেয়ী এবং ইমাম আবু হানিফা বলেছেন মূলগত আনুরূপ্যের কথা)। মাসআলাঃ কোরবানীর পশু মক্কার বাইরে থেকে কিনে পাঠাতে হবে, না মক্কার কোনো বাজার থেকে ক্রয় করলে চলবে, সে সম্পর্কে ইমামগণের মতভিন্নতা রয়েছে। “প্রেরিতব্য' শব্দটির প্রকাশ্য অর্থের দিকে লক্ষ্য করে ইমাম মালেক বলেছেন, মক্কার বাইরে থেকে পশু ক্রয় করে মন্কায় প্রেরণ করা ওয়াজিব । কিন্তু জমহুর বলেছেন, মক্কার বাইরে থেকে প্রেরিতব্য পশু ক্রয় করে প্রেরণ করা বাধ্যতামূলক নয়। 'কাবায় প্রেরিতব্য" কথাটির উদ্দেশ্য এই যে, কোরবানী করতে হবে হেরেম শরীফে__ হেরেম শরীফের বাইরে নয়। কোরবানীর পশু মন্ধার বাইরে থেকে ক্রয় করতেই হবে-_- এ রকম কথা এখানে বলা হয়নি। এই অভিমতের উপরেই আলেমগণের একমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিদায় হজের ঘটনায় এসেছে, রসূলুল্লাহ স. মন্কায় প্রবেশ করে উপস্থিত জনমগ্ডলীর উদ্দেশ্যে বললেন, যারা কোরবানীর পশু সঙ্গে নিয়ে এসেছে, তারা হজ পূর্ণ না করে ইহ্রামমুক্ত হয়ো না। আর যারা কোরবানীর পশু সঙ্গে আনোনি তারা তাওয়াফ ও সায়ী করে চুল কেটে ইহ্রামমুক্ত হও । হজের সময় এলে পুনরায় ইহ্রাম বেঁধে হজ কোরো। তারপর কোরবানী করে ইহ্রামমুক্ত হয়ে যেও। কোরবানীর পশু না পেলে রোজা রেখো । এই ঘটনার মাধ্যমে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, কোনো কোনো সাহাবী বাইরে থেকে কোরবানীর পশু সঙ্গে আনেননি তারা কোরবানীর পশু ক্রয় করেছিলেন মক্কা থেকে । আর যারা কোরবানীর পশু পাননি তারা রোজা রেখেছিলেন। এই হাদিসে রসুল স. মক্কা থেকে ক্রয় করা পশুকেও বলেছেন হাদয়ি (কোরবানী অথবা প্রেরিতব্য কোরবানী) । কোরআন মজীদেও এ রকম বলা হয়েছে। যেমন__ “ফামাস তাইসারা মিনাল হাদয়ি।' এই নির্দেশনাটি তামাতু হজ সম্পর্কিত। তামাত্ু হজ সম্পাদনকারীরা কোরবানীর পশু ক্রয় করেন মকা থেকেই। কিন্তু বর্ণিত আয়াতে তাদের পশুকেও কোরবানী বা প্রেরিতব্য কোরবানী (হাদয়ি) বলা হয়েছে। অতএব কোরবানীর পশু মক্কার বাইরে থেকে নিয়ে আসা ওয়াজিব__ ইমাম মালেকের এই অভিমতটি অযৌক্তিক। বরং বাইরে থেকে আনা কোরবানীর পশু একটি অহেতুক বিড়ম্বনার কারণ । বিড়ম্বনার কারণ এ জন্য যে, হজের বিভিন্ন অনুষ্ঠান পালন করার সাথে সাথে সেগুলোর দিকেও দৃষ্টি দিতে হয়। সঙ্গে করে নিয়ে বেড়াতে হয় মক্কায়, মিনায়, আরাফায় এবং মোজদালিফায় । তাফসীরে মাযহারী/৭০ ॥||.01110011 9,001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।