Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনের যথাভাষ্য অধ্যয়ন অনিবার্ধ্য । সেই অনিবার্ধতার দাবি পূরণ করতে পারে কেবল পরিচ্ছন্নতম বিশ্বাস এবং যথার্থ জ্ঞানানুশীলনের প্রতিভূ আহলে সুন্নত ওয়াল জামাত । সুতরাং এই নন্দিত জামাতের বিশ্বাস ও জ্ঞান ভাগ্তারকেই মান্য করে অগ্রসর হতে হবে আমাদেরকে । তাদের ভাষ্যই যথাভাষ্য-_ নির্ভুল তাফসীর । হজরতৃল আল্লামা কাষী ছানাউল্লাহ্‌ পানিপথী রহঃ সেই বিরল ভাষ্যকার (তাফসীকার)_- যিনি জ্ঞানপিপাসুদের সম্মূধে উন্মোচন করেছেন এক অবাক নিসর্গ । নির্মাণ করেছেন প্রজ্ঞা-সমুত্রের এক বিদ্ময়কর বেলাভূমি_ যে বেলাভূমিতে দীড়ালে সহজেই সম্তায় ও আত্মায় এসে লাগে অসীমতার অমেয় বাতাস। সকল ইন্দ্রিয় হয় সমমাব্রিকরূপে সচকিত। মনীষা, অন্তর্দৃষ্টি বর্ণনাসঞ্জাত বিদ্যা-_ সকল কিছুই যেনো এখানে এসে রচনা করেছে প্রত্যাদেশের পরিপূর্ণ প্রতিচ্ছায়া ও বিস্তার। তাই প্রায় তিনশ" বছর পূর্বে রচিত হয়েও এই অমূল্য তাফসীর গ্রন্থটির আবেদন এখনো অনিঃ£শেষ। আল্লাহতায়ালার পবিত্র অভিপ্রায়ই যেনো এর গতি ও স্থিতির নিয়ন্ত্রক । নুহ নবীর কিশতীর মতোই এ যেনো প্রত্যয়ী প্রেমিকজনের নিরাপদ আহ্বান ও আশ্রয়। মূর্খতার মহাপ্লাবনের অনিবার্ধ্য নিমজ্জন থেকে পরিত্রাণার্থী কি আমরা নই? সর্বজনসমাদূত এই তাফসীর গ্রহুটির রচয়িতা কাষী ছানাউল্লাহ্‌ পানিপথী রহঃ ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান জিনুরাইন রা. এর অধস্তন বংশধর । হিন্দুস্তানের মুসলিম শাসনে অবক্ষয়ের নোনা ধরেছে যখন, তখন তিনি ছিলেন এঁতিহাসিক পানিপথ শহরের স্বনামধন্য বিচারপতি । বিচারপতির গুরুদায়িত্ব পালন করেও সতত সঞ্চরণশীল ছিলেন জ্ঞানানুশীলনে, গ্রন্থ রচনায়, আধ্যাত্মিক সাধনায় । মগ্রতা ও মুখরতাকে এভাহে মিলিয়েছিলেন তিনি । জ্ঞানীদের ভাবনা বেদনায় তাই তার স্মৃতি ও কৃতি চির ভাস্বর। দ্বিতীয় সহস্রাব্দের মোজাদ্দেদ শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী রহ. এর সঙ্গে তার আধ্যাত্মিক সংশ্লিষ্টতা নেমে এসেছে এভাবে, হজরত মোজাদ্দেদে আলফে সানি__খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী__খাজা সাইফুদ্দিন সেরহিন্দী__শায়েখ নূর মোহাম্মদ বদাউনি__শায়েখ মাযহারে শহীদ জানে জানা-__কাষী ছানাউল্লাহ পানিপথ্থী রহমাতুল্লাহি আলাইহিম। এই বিদ্ময়কর আধ্যাত্মিক সৃত্রপ্রবাহটির বর্তমান নাম খাস মোজাদ্দেদিয়া। পূর্ব নাম নকশৃবন্দিয়া। আর মূল নাম নেস্বতে সিদ্দীকী । কারণ এই প্রেমপ্রবাহটি উৎসারিত হয়েছে রসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তম ও প্রধানতম প্রতিনিধি হজরত আবু বকর সিদ্দীক রা. থেকে গ্রন্থকর্তা কাষী ছানাউল্লাহ্‌ পানিপথী এভাবে লাত করেছিলেন সর্বশ্রেষ্ঠ তরিকার পূর্ণতা । আর ওদিকে আশ্রয় করেছিলেন সর্বশ্রেষ্ঠ মাজহাবকে। হানাফী ও আত্মা। তাফসীর শাস্ত্রের দিকপালগণের মধ্যে এখানেই তার বিশিষ্টতা । আমাদের বৈদদ্ধে ও বৈচিত্রে বর্ণনাসঞ্জাত বিদ্যার সঙ্গে সত্তাসঞ্জাত বিদ্যার যে যথামাত্রা তিনি প্রদর্শন করেছেন-_ তার তুলনা মেলা ভার । ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।