Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

শারীরিক আনুরূপ্যই যদি প্রধান বিবেচ্য বিষয় হয়, তবে নতুন নতুন ফয়সালার সুযোগ আর কিভাবে থাকে? (পশুর শারীরিক সাদৃশ্য তো সকল যুগে একই রকম। এবার আসা যাক “সলফে সালেহীনের সিদ্ধান্তকে মান্য করা আমাদের জন্য ওয়াজিব মন্তব্যটি সম্পর্কে । এই মন্তব্যটিকে মান্য করলে কোরআনের বিধানই তো রহিত হয়ে যায়। আলোচ্য আয়াতে বলা হয়েছে, দু'জন ন্যায়বানের সিদ্ধান্ত দেয়ার কথা । এ দু'জন নিশ্চয়ই যুগে যুগে বদল হতে থাকবেন । কোনো যুগের দু'জন ন্যায়বানকে তো আয়াতে নির্দিষ্ট করে দেয়া হয়নি। সুতরাং, কোনো এক যুগের সিদ্ধান্ত যদি অবশ্যপালনীয় হতো, তবে রসুল স. নিজেই তো সকল অথবা অধিকাংশ বধিত শিকার সম্পর্কে কোরআনের মাধ্যমে ফয়সালা করে দিয়ে যেতেন-__ দু'জন ন্যায়বানের সিদ্ধান্ত তাহলে প্রয়োজনই পড়তো না। অতএব, এ কথাটি স্পষ্ট যে, এমতোক্ষেত্রে সলফে সালেহীনের সিদ্ধান্ত পরবর্তীদের জন্য দলিল নয়। বরং প্রতি যুগে দু'জন ন্যায়বান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজনীয় ফয়সালা করার অধিকার রাখেন। আর এভাবে শেষ পর্যস্ত এ কথাটি প্রমাণিত হয় যে, বধকৃত পশু এবং ক্ষতিপূরণের পশুর আনুরূপ্য বিবেচনা করতে হবে মূল্যমানের ভিত্তিতে-_ আকারের ভিত্তিতে নয়। এই মূল্যমান নির্ধারণের জন্যই প্রতি যুগে প্রতি ঘটনায় দু'জন ন্যায়বানের সিদ্ধান্তদানের প্রয়োজন পড়ে । সর্ববাদীসম্মতরূপে এ কথাটিও সত্য যে, স্থান ও কালের তারতম্য ঘটলে মূল্যমানের তারতম্যও ঘটতে বাধ্য। তাই পরিবর্তনশীল প্রেক্ষাপটে ফয়সালার জন্য দু'জন পুণ্যবানের শরণাপন্ন হওয়া অপরিহার্য । “হাদ্‌ইয়াম্‌ বালিগাল কা'বাতি'__- অর্থ কাবাতে প্রেরিতব্য কোরবানীরূপে | ইমাম শাফেয়ী বলেছেন, 'হাদ্ইয়ান' প্রেরিতব্য কোরবানী) __ কথাটি প্রমাণ করে যে, কাবায় প্রেরিত হয় কোরবানীর পশু, পশুর মূল্য নয়। সুতরাং, বধকৃত শিকারের সঙ্গে ক্ষতিপূরণের পশুর আকৃতিগত সাদৃশ্যই বিচার্য। কিন্তু বিষয়টি আমরা ইতোপূর্বে বিশ্লেষণ করে দেখেছি যে, বধিত শিকার আর ক্ষতিপূরণের পশুর আনুরপ্য নির্ণিত হওয়া উচিত মূল্যমানের ভিত্তিতে। এ সম্পর্কে ইমাম আজমের বক্তব্য হচ্ছে, যথামূল্য দিয়েই কাবায় প্রেরিত কোরবানী ক্রয় করতে হয়। সুতরাং মূল্যমানই বিচার্য। একটি প্রশ্ন £$ ইমাম আজমের বিশ্লেষণে, “অনুরূপ গৃহপালিত জন্ত'-_ কথাটিকে গুরুতৃ দেয়া হয়নি। যদি হতো, তবে আকৃতিগত সাদৃশ্যই প্রাধান্যলাভ করতো । তাই প্রশ্র হচ্ছে, তার বিশ্লেষণে তিনি কথাটিকে উল্লেখ করেননি কেনো? উত্তরঃ কথাটি ঠিক নয়। প্রকৃত কথা হচ্ছে, এখানে দেখতে হবে, ইমাম আজম '“অনুরূপ' শব্দটির নিরিখ নির্ণয় করেছেন কিভাবে । তার বক্তব্য হচ্ছে, 'অনুরূপ অন্তর অর্থ বধিত শিকারের মূল্যমানের অনুরূপ জন্ত। যদি বলা হয়, “অনুরূপ গৃহপালিত জন্ত'-_ কথাটিকে তিনি এড়িয়ে গিয়েছেন, তবে তো বলতে তাফসীরে মাযহারী/৬৯ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।