ফেললেন। বললেন, দীড়াও। তোমাকে বেত্রাঘাত করা হবে। ইহরাম অবস্থায় প্রাণী বধ করেছো, আবার শরিয়তের বিধান সম্পর্কেও তুমি বেখবর। অথচ আল্লাহপাক নির্দেশ করেছেন “যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক' ! এখানে দেখা যাচ্ছে, হজরত ওমর এক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত দান করেননি । সিদ্ধান্ত দিয়েছেন যৌথভাবে । মোহাম্মদ বিন সিরিনের মাধ্যমে ইমাম মালেক উল্লেখ করেছেন, এক ব্যক্তি ইহ্রাম অবস্থায় হরিণ শিকারের ক্ষতিপূরণ সম্পর্কে হজরত ওমরের নিকট জিজ্ঞেস করলেন। হজরত ওমর তখন হজরত আব্দুর রহমান বিন আউফকে বললেন, আসুন, আমরা দু'জনে মিলে বিষয়টির সমাধান দেই । এ কথা বলে তারা দু'জনে তাদের সম্মিলিত সিদ্ধান্ত জানালেন__ কোরবানী দিতে হবে ছাগল । প্রশ্বকারী লোকটি বললো, আমাদের আমিরুল মু'মিনীন, এমন এক ব্যক্তি, যিনি হরিণ শিকারের ফয়সালা নিজে নিজে করতে পারেন না__ অন্যের সাহায্যের প্রয়োজন হয়। হজরত ওমর এ কথা শুনে বললেন, তুমি কি সুরা মায়িদা পাঠ করো? লোকটি জবাব দিলো, না। হজরত ওমর বললেন, “সুরা মায়িদা পাঠ করি'__ এ কথা বললে আমি এখনই তোমাকে প্রহার করতাম । তৃমি কি জানো না আল্লাহপাক এরশাদ করেছেন, “যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক" । মাসআলাঃ যারা ইহ্রাম অবস্থায় হত্যাকৃত পশুর সঙ্গে ক্ষতিপূরণের পশুর শারীরিক সাদৃশ্য হওয়ার পক্ষে, তাদের ব্যাখ্যায় স্ববিরোধিতা রয়েছে৷ ইমাম মালেক বলেছেন, প্রত্যেক যুগে দু'জন ন্যায়বান মুসলমান ক্ষতিপূরণের স্বরূপ সম্পর্কে নিত্যনতুন সিদ্ধান্ত দান করবেন (যদিও তাদের ফয়সালা সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের বিপরীত হয়৷ কেননা, যুগ বদলের সাথে সাথে ক্ষতিপূরণের স্বরূপও পরিবর্তিত হয়)। অধিকাংশ আলেমের অভিমত হচ্ছে, সলফে সালেহীন যদি কোনো বিষয়ে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রকৃতি নির্ধারণ করে দিয়ে থাকেন তবে তা মেনে নেয়া ওয়াজিব । কোনো যুগেই তার বিপরীত বিধান দেয়া যাবে না। আর কোনো বিষয়ে যদি তাদের সুস্পষ্ট সিদ্ধান্ত না থাকে, তবে পরবর্তী জামানার দু'জন পুণ্যবান মুসলমান নতুন করে ফয়সালা করতে পারবেন। মাসআলাটি যদি ইজতেহাদ (গবেষণামূলক) হয়, তৰে এমতোক্ষেত্রে মতপৃথকতার সুযোগ রয়েছে। ইমাম সুফিয়ান সওরী বলেছেন, যে মাসআলায় ইমামগণের মতদ্বৈধতা রয়েছে, সে বিষয়ে প্রত্যেক যুগে দু'জন পুণ্যবান মুসলমানের ফয়সালাই প্রযোজ্য হবে__ যদিও তা সলফে সালেহীনের সিদ্ধান্তবিরুদ্ধ হয়। কিন্তু আলোচ্য আয়াতের নির্দেশ অনুযায়ী এ ধরনের মন্তব্যের প্রতিকূল বধিত পশু এবং ক্ষতিপূরণের পশুর মধ্যে তাফসীরে মাযহারী/৬৮ ূ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।