Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ছাগল । শরীর, আকার কোনো দিক দিয়েই বর্ণিত পশুগুলোর মধ্যে সাদৃশ্য দৃষ্ট হয় না। দূরবর্তী সাদৃশ্য যা কিছু রয়েছে, সেগুলোও সাদৃশ্য হওয়ার অযোগ্য । আর ওগুলোর মধ্যে শব্দগত সাদৃশ্যও নেই। প্রাণী হিসেবে সাদৃশ্যের কথা যদি বলা হয়, তবে এ রকম সাদৃশ্য তো সকল সৃষ্ট জীবের মধ্যেই বিদ্যমান । তারপর বলা হয়েছে, “ইয়াহ্কুমুবিহি জাওয়া আদ্লিম্‌ মিন্কুম' (যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক)। - এ কথার অর্থ, মুহরিম অবস্থায় বধিত প্রাণীর ক্ষতিপূরণের কোরবানীর পশু কী রকম হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তি। অধিকাংশ হানাফিগণের অভিমত এই যে, এক্ষেত্রে আনুরূপ্য যাচাইয়ের জন্য একজনের সিদ্ধান্তই যথেষ্ট ৷ বিভিন্ন হাদিসে সাহাবীগণের একক সিদ্ধান্তদানের কথাও এসেছে । অবশ্য দু'জনের সম্মিলিত সিদ্ধান্ত অতি উত্তম । এ রকম সিদ্ধান্ত অধিকতর নিরাপত্বাপ্রদায়ক। ইমাম শাফেয়ী এবং জমহুরের সিদ্ধান্ত এই যে_ এক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত অত্যাবশ্যক । এর উপরেই ফতোয়া হওয়া উচিত। আয়াতে এ কথা স্পষ্ট করে বলা হয়েছে সাহাবীগণের কার্যকলাপেও এ রকম প্রমাণ রয়েছে অনেক। জ্ঞাতব্যঃ হজরত মায়মুন বিন মেহরান বর্ণনা করেছেন, একবার এক গ্রাম্য লোক হজরত আবু বকর সকাশে উপস্থিত হয়ে বললো, আমি ইহ্রাম অবস্থায় প্রাণী বধ করেছি। এখন ক্ষতিপূরণ দিবো কিভাবে? হজরত আবু বকর তখন হজরত উবাই বিন কা'বকে জিজ্ঞেস করলেন, আপনি কী বলেন? গ্রাম্য লোকটি বললো, আপনি আল্লাহ্র রসুলের স্থলাভিষিক্ত । তাই আমি আপনার কাছে বিধান জানতে এসেছি। অথচ আপনি অন্যকে জিজ্ঞেস করছেন। হজরত আবু বকর বললেন, তুমি কি জানো না, আল্লাহ্‌ পাক আজ্ঞা করেছেন, “যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক'? এই আজ্ঞা পালনের নিমিত্তেই আমি আমার সাথীর সঙ্গে মতবিনিময় করছি। আমাদের যৌথ সিদ্ধান্ত অনুসারেই আমি তোমাকে নির্দেশ দান করবো। হজরত আবু বকর মাজানী বর্ণনা করেছেন, এক মুহরিম একটি হরিণকে তাড়া করলো এবং অন্য মুহ্রিম সেটিকে হত্যা করলো । তারপর তারা দু'জনে উপস্থিত হলো হজরত ওমর সকাশে। হজরত ওমর তখন হজরত আব্দুর রহমান বিন আউফের অভিমত জানতে চাইলেন। হজরত আব্দুর রহমান বললেন, আমার বিবেচনায় ক্ষতিপূরণস্বরূপ কোরবানী করতে হবে একটি ছাগল। হজরত ওমর বললেন, আমার বিবেচনাও তাই । তারপর আগন্তকদ্বয়কে বললেন, তোমাদেরকে ছাগল কোরবানী করতে হবে। প্রত্যাবর্তনকালে আগন্তরকয়ের একজন অপরজনকে বললো, আমিরুল মু'মিনীন (হজরত ওমর) বিষয়টি জানতেন না। তাই তিনি তার সঙ্গীকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছেন৷ হজরত ওমর এ কথা শুনে তাফসীরে মাযহারী/৬৭ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।