Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবীগণ হয়তো ওই সময়েই উট পাখির পরিবর্তে উট কোরবানীর কথা বলেছেন। আর পরবর্তী যুগের মানুষ এ রকম ঘটনাকে মনে করে নিয়েছে__ শারীরিক সাদৃশ্যের কারণে উট পাখি শিকার করলে উট কোরবানী দিতে হবে। পরবর্তীতে তাবেয়ীদের যুগে এই ধারণাটি হয়ে গিয়েছিলো সুপ্রসিদ্ধ । তাই ইমাম মালেক বলেছেন, আমি সবসময় শুনে এসেছি উট পাখির পরিবর্তে কোরবানী করতে হবে উট। একটি প্রশ্নঃ বায়হাকীর বর্ণনায় রয়েছে, হজরত ইকরামা বলেছেন, এক লোক হজরত ইবনে আব্বাসের দরবারে উপস্থিত হয়ে বললো, আমি ইহ্রামের পরিচ্ছদ পরিহিত অবস্থায় একটি খরগোশ হত্যা করেছি। এখন আমাকে কী করতে হবে? হজরত ইবনে আব্বাস বললেন, খরগোশের যেমন চারটি পা তেমনি ছাগলের পা চারটি । খরগোশ জাবর কাটে, ছাগলের বাচ্চাও জাবর কাটে । সুতরাং বধিত খরগোশের বিনিময় হিসেবে ছাগলের বাচ্চা কোরবানী করো । বর্ণনাটির মাধ্যমে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, হজরত ইবনে আব্বাস এখানে আকৃতিগত আনুরূপ্যকেই বিবেচ্য বলে মেনেছেন। ইবনে আবী শায়বার বর্ণনায় রয়েছে, হজরত আতা বলেছেন, এক লোক একটি কবুতর ও দু'টি কবুতরের বাচ্চাকে ঘরে আটকে রেখে আরাফা ও মিনায় গমন করেছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখলেন, তিনটি কবুতরই মরে গিয়েছে। লোকটি তখন হজরত ইবনে ওমরের দরবারে হাজির হয়ে ঘটনাটি জানালেন। হজরত ইবনে ওমর বললেন, তোমাকে অতি অবশ্যই তিনটি ছাগল কোরবানী করতে হবে। সেখানে উপস্থিত এক ব্যক্তিও সিদ্ধান্তটিকে সমর্থন করলেন (কেননা এ আয়াতেই বলা হয়েছে__ বধিত শিকার এবং তার ক্ষতিপূরণরূপী কোরবানীর পশুর আনুরূপ্য সম্পর্কে ফয়সালা করবেন দু'জন ন্যায়পরায়ণ লোক)। ইমাম সওরী, ইবনে আবী শায়বা, শাফেয়ী এবং বায়হাকী হজরত ইবনে আব্বাস থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এতে করে প্রমাণিত হয় যে, কবুতরের বিনিময়ে ছাগল-__ এ রকম সিদ্ধান্ত দানের ক্ষেত্রে মূল্যের প্রসঙ্গটি বিবেচিত হয়নি। নতুবা একটি কবুতর এবং দু"টি কবুতরের বাচ্চার জন্য একটি ছাগল কোরবানী করাই যথেষ্ট ছিলো । বরং এর চেয়ে বেশী কবুতরের জন্য একটি ছাগলই ছিলো যথেষ্ট । আমি বলি, কতিপয় প্রসিদ্ধ সাহাবীর মাধ্যমে নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে ঘে, বধিত পশু ও কোরবানীর পশু তুলিত হবে আকৃতিগত দিক থেকে, মূল্যের দিক থেকে নয়। কিন্ত কোরআনের আয়াত নিশ্চয় সকল ক্ষেত্রে অধিকতর অগ্রগণ্য । আলোচ্য আয়াতে বলা হয়েছে__ “ফা জাযাউম মিছলু মা কৃতালা মিনান্‌ নায়াম' (যা বধ করলো, তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্ত)। আর এ কথাটিও ঠিক নয় যে, শারীরিক দিক দিয়ে উট পাখি উটের অনুরূপ বা কবুতরের অনুরূপ তাফসীরে মাযহারী/৬৬ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।