আমাদের জমহুরের দলিল এই যে, সাহাবায়ে কেরাম ছাগলের ছোট বাচ্চাকে কোরবানী করা ওয়াজিব বলেছেন (অথচ ছাগলের ছোট বাচ্চা কোরবানী করা শরিয়তসিদ্ধ নয়)। আবার আয়াতে উল্লেখিত হাদী এ রকম সাধারণ অর্থবোধক নয়, যাকে পূর্ণ কোরবানী বলে নির্ধারণ করা যায়__ যেমন হাদীয়ে তামাত্ু ও অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে । বরং এখানে হাদী (কোরবানী) শব্দটির উদ্দেশ্য ওই হাদী যা চতুষ্পদ জন্তর মেসাল (অনুরূপ) হতে পারে । তাই আকৃতিগত দিক দিয়ে সামপ্রস্যপূর্ণ কোরবানীও জায়েয হবে-_ ইমাম শাফেয়ী যে রকম বলেছেন। অথবা মূল্যের দিক দিয়ে সমমানের কোরবানীও সিদ্ধ হবে_ যে রকম বলেছেন ইমাম আবু হানিফা । সেক্ষেত্রে পশুকে কোরবানীযোগ্য হতেই হবে এমন বলার কারণ নেই। আলোচ্য আয়াতটির যে ব্যাখ্যা আমি করেছি, তা কিন্তু সাহাবায়ে কেরামের উক্তির সঙ্গে প্রতিদন্ৰিতা করেনি । সাহাবায়ে কেরাম বলেছেন, খরগোশের পরিবর্তে কোরবানী করতে হবে ভেড়া ৷ কেননা, ভেড়া ও খরগোশ সমমূল্যমানবিশিষ্ট । উট ও গরুর জন্য নিম্নতম ক্ষতিপূরণ হচ্ছে ছাগল কোরবানী করা এবং ছাগল বা ছাগলের বাচ্চার মূল্য কবুতরের মূল্যের কাছাকাছি! গরু ও উটের মূল্য কবুতরের মূল্যের চেয়ে অনেক বেশী । কিন্তু কবুতরের তুলনায় ছাগলের মূল্য উটের মূল্যের মতো অত্যধিক নয়। তাই কবুতরের পরিবর্তে ছাগল কোরবানীর কথা বলা হয়েছে। এবার আসা যাক শিকার ও তার ক্ষতিপূরণের কোরবানীর পশুর শারীরিক সামঞ্জস্য প্রসঙ্গে । শারীরিক দিক দিয়ে বধিত পশুর মতো কোরবানী হওয়া আবশ্যক-_ এ রকম কথার কোনো দলিল নেই। আতা খোরাসানী সূত্রে বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, হজরত জায়েদ বিন সাবেত, হজরত ইবনে আব্বাস এবং হজরত মুয়াবিয়া বলেছেন, উট পাখি বধ করলে মুহ্রিমকে ক্ষতিপূরণ হিসেবে কোরবানী করতে হবে একটি উট । ইমাম মালেকের বর্ণনায় রয়েছে, আবু উবায়দা বিন আব্দুল্লাহ্ বিন মাসউদ বলেছেন, আমার পিতার লিখিত অভিমত এ রকমই । ইমাম মালেক আরো বলেছেন, আমি এ কথা সবসময়েই শুনে এসেছি যে, উট পাখি নিধনের কাফফারা হচ্ছে উট । এখানে এ কথাটিও স্পষ্ট যে, শারীরিক সাদৃশ্যের কারণেই এ রকম ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে_ মূল্যগত সাদৃশ্যের কারণে নয়। উট পাখির যেমন দীর্ঘ গলদেশ এবং দীর্ঘ পা রয়েছে, তেমনি রয়েছে উটের । কিন্তু এমতো উক্তি অশক্ত। আর এ রকম ধারণা অকাট্যও নয়, তাই একে গ্রহণ করা যায় না। ইমাম শাফেয়ী বলেছেন, এ রকম অভিমত হাদিস শাস্ত্রঙ্ঞদের নিকট প্রমাণিত নয়। কিয়াসও এ বিষয়ে সাক্ষ্য দেয় না যে, উট পাখি ও উট সমতুল। এ রকমও হতে পারে যে, কোনো কোনো সময় হয়তো উট পাধির মূল্য উটের মূল্যের সমতুল হতো । , তাফসীরে মাযহারী/৬৫ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।