Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

রকম মূল্যের প্রাণী বধ করলে খুব বড় অথবা খুব ছোট নয়__- এ রকম গরু কোরবানী করতে হবে। কিন্তু ওই গরুর মূল্য কিছুতেই শিকারের মূল্য থেকে কম হওয়া যাবে না। যদি শিকারের মূল্য গরুর চেয়ে বেশী হয়, তবে উট কোরবানী করা উচিত, যদিও শিকারের মূল্য গাভীর চেয়ে বেশী হয় এবং উটের সমান না হয়। উটের চেয়েও বেশী মূল্যের শিকারের ক্ষেত্রে কোরবানী করতে হবে একটি উট এবং একটি ছাগল অথবা একটি গরু এবং একটি ছাগল কিংবা একটি গরু ও একটি উট, অথবা দু'টি উট বা দু'টি গরু, অথবা দু"টি ছাগল । মোটকথা সবসময় শিকারের মূল্য বিবেচনা করে কোরবানী করতে হবে। কোনো অবস্থাতেই কোরবানীর পশুর মূল্য শিকারের মূল্যের চেয়ে কম হওয়া চলবে না। শিকারের মূল্য ছাগলের মূল্যের সমান হলেও কোরবানীযোগ্য অর্থাৎ নাক, কান, চোখ, হাত, পা ও লেজ-_ সকল অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এ রকম শিকারের ক্ষেত্রে কোরবানী করতে হবে এমন ছাগল যা কোরবানীর উপযুক্ত । শিকারের মূল্য ছাগলের মূল্যের চেয়ে কম হলে (যেমন উদ, বন্য ইদুর, হরিণ, গিরগিটি, গুইসাপ, শিয়াল ইত্যাদি) কোরবানী দিতে হবে শিকারের মূল্যানুসারে যে কোনো বয়সের ছাগল । এক্ষেত্রেও কোরবানীর ছাগলের মূল্য শিকারের মূল্য অপেক্ষা কম হতে পারবে না। কবুতর অথবা কবুতরের চেয়ে কম মানের শিকারের বিনিময়ে কোরবানী করতে হবে একটি ছাগল । আর ছাগলটিকে হতে হবে কোরবানীর উপযুক্ত (বয়স ও সুস্থতার দিক থেকে ক্রটিমুক্ত)। উক্তিটি আমাদের নিকট ফতোয়া হিসেবে গ্রহণীয়। জমহুর আলেমগণের মাসআলাও এ রকম। তারা বলেছেন, কাফফারার কোরবানীর পশু এমন শর্তযুক্ত নয় যে, তা কোরবানীযোগ্য হতেই হবে। কিন্তু ইমাম আজমের নিকট দমে বদলের (কাফফারা বা ক্ষতিপূরণের) কোরবানী এমন হওয়া উচিত, যা শরীয়তের দৃষ্টিতে কোরবানীর যোগ্য । তাই উদ, গিরগিটি-_ এ রকম প্রাণী বধ করা হলে কোরবানীর উপযুক্ত কোনো পশ্ড কোরবানী করতে হবে । ইমাম মালেক বলেছেন, শিকার ছোটবড় নিখুত ক্রটিপূণ__ যাই হোক না কেনো, তার বিনিময়ে দিতে হবে শরিয়তসম্মত কোরবানী | অর্থাৎ বয়স ও সুস্থতার দিক থেকে কোরবানীটিকে হতে হবে শরিয়তসম্মত। ইমাম আজম ও ইমাম মালেকের বক্তব্যের প্রমাণ হচ্ছে__ 'হাদী' শব্দটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়, এর অর্থ হাদীয়ে কামেল। অর্থাৎ শরিয়ত যে কোরবানীকে কোরবানীর উপযুক্ত মনে করেছে সেরকম পূর্ণ ও নিখুত কোরবানী! তাই হাদীয়ে তামাতু (তামাত্বু হাজীদের কোরবানী) কে হতে হয় শরিয়তসিদ্ধ কোরবানী___যা দেয়া হয় হজের সকল ক্রটির কাফফারা স্বরূপ । তাফসীরে মাযহারী/৬৪ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।