Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

বিশুদ্ধ সূত্রে বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন এভাবে- হজরত ওমর সিদ্ধান্ত দিয়েছিলেন, মুহ্রিম ব্যক্তি একটি উদ শিকার করলে একটি ভেড়া এবং একটি হরিণ শিকার করলে একটি ছাগল কোরবানী করতে হবে। ইমাম শাফেয়ী এবং ইমাম বায়হাকীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে মাসউদ সিদ্ধান্ত দিয়েছিলেন, ইহরামের বস্ত্র পরিহিত অবস্থায় বন্য ইদুর বধ করলে কোরবানী করতে হবে পুরুষ কিংবা স্ত্রী ছাগল অথবা ছাগলের পুরুষ বাচ্চা। বায়হাকীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, হেরেম শরীফের কবুতর হত্যা করলে ক্ষতিপূরণ হিসেবে কোরবানী করতে হবে একটি বকরি। দু'টো ডিম ভাঙলে কাফফারা দিতে হবে এক দিরহাম । উটপাখি শিকার করলে একটি উট, নীল গাতীকে হত্যা করলে একটি পালিত গাভী অথবা মহিষ এবং বন্য গাধা বধ করলে একটি গাভী কোরবানী দিতে হবে। মালেকী ও শাফেয়ীগণের একটি দলিল হচ্ছে__ আল্লাহপাক এখানে বলেছেন “মিনান্‌ নাআম'। এখানে নাআমের উদ্দেশ্য হচ্ছে উট, গাতী অথবা বকরী। এগুলো কেবল উদাহরণ মাত্র। এ সকল পশুর মূল্যের কথা এখানে বলা হয়নি । (অতএব, মেসাল বা অনুরূপ অর্থ এখানে মূল্যের অনুরূপ হতে পারে না)। মালেকী ও শাফেয়ীগণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানাফীগণ বলেছেন, রসুল স. এবং সাহাবীগণের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে, এখানে 'অনুরূপ' শব্দটির অর্থ হবে মূল্যের অনুরূপ । এখানে “কৃতালা মিনান্‌ নাআম' (উহা বধ করিলে) এ কথা বলে বুঝানো হয়েছে বধিত পশু যদি চতুষ্পদ জন্তর মধ্যে হয়ঃ তবে অনুরূপ জন্তরর মাধ্যমে তার ক্ষতিপূরণ করা ওয়াজিব। হজরত আবু উবাদা বলেছেন, 'নাআম' বলতে যেমন গৃহপালিত পশু বুঝায়, তেমনি বন্য জন্তও বুঝায়। কামুস অভিধান রচয়িতাও এ রকম বলেছেন। হানাফীগণের বর্ণিত বক্তব্যের প্রেক্ষিতে এমতো আপত্তি উত্থাপিত হতে পারে যে, বধিত শিকার পশু বা পাখি যাই হোক না কেনো, সকল ক্ষেত্রে ক্ষতিপূরণ দেয়া ওয়াজিব। সুতরাং, কেবল চতুষ্পদ জন্তরকে বধ করলে ক্ষতিপূরণ দিতে হবে-_ এ রকম বললে তা হবে আয়াতের মূল বক্তব্যের বিপরীত । আমি বলি, এখানে “মিনান্‌ নাআম' (অনুরূপ জন্ত) __ এ রকম উদাহরণের অর্থ ওই সকল চতুষ্পদ জন্ত, যেগুলো গৃহপালিত এবং যেগুলোর মূল্য নির্ধারণ করা যায়। বধিত জন্তর সঙ্গে ক্ষতিপূরণের জন্তর অন্যান্য সামঞ্জস্য থাকা জরুরী কিছু নয়। অতএব মুহরিম ব্যক্তি কোনো প্রাণী বধ করলে তাকে বধিত জন্তর সমমূল্যের অথবা ততোধিক মূল্যের পশু ক্ষতিপূরণরূপে কোরবানী করতে হবে । বন্য গাধা, নীল গরু এবং ওই সকল শিকার যেগুলোর মূল্য ছাগলের চেয়ে বেশী, সেগুলোর কোনো একটিকে হত্যা করলে ক্ষতিপূরণস্বরূপ কোরবানী করতে হবে একটি গৃহপালিত গাতী । ছাগলের চেয়ে বেশী কিন্তু গরুর চেয়ে কম-_ এ তাফসীরে মাযহারী/৬৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।