একমত্যাগত অভিমত এই যে. বধকৃত পশু এবং ক্ষতিপূরণের (কোরবানীর) পশুকে অবিকল এক রকম হতে হবে-_ এ রকম কথা আয়াতে বলা হয়নি। বলা হয়েছে রূপক সাদৃশ্যের (মিছলে মা'নুবীর) কথা । অর্থাৎ কোরবানীর পশুটিকে হতে হবে শিকার করা পশুটির মূল্যমানের সমান। মেসাল (অনুরূপ) শব্দটি দু'রকম অর্থে ব্যবহৃত হয়__ সমআকৃতির অথবা সমমূল্যের। এখানে “সমমূল্যের' অর্থটি গ্রহ্ণীয়। এ ব্যাপারে সকল আলেম একমত্য পোষণ করেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে-_ যে শিকারটি বধ করা হয়_ তা আকৃতিগত দিক থেকে উট, গাভী, মহিষ, ছাগল, ভেড়া কোনোটির সঙ্গেই তুল্য নয়। শিকার হিসেবে বধ করা হয়েছে হয়তো চড়ুই, ফড়িং ইত্যাদি । আর সেগুলো নিশ্চয় আকৃতিগত দিক থেকে উট, গাভী ইত্যাদির সঙ্গে তুলনীয় নয়। সুতরাং এখানে মেসাল শব্দটির প্রকৃত অর্থ এবং পরোক্ষ অর্থের সংমিশ্রণও সম্ভব নয়। হানাফিগণের মতে এ রকম সংমিশ্রণ অসিদ্ধ। অতএব, 'সমমূল্যের' অর্থটিকেই প্রাধান্য দিতে হবে। যেমন আল্লাহপাক এরশাদ করেছেন, “যদি তোমার উপর কেউ বাড়াবাড়ি করে তবে সেরকম এবং যতটুকু বাড়াবাড়ি করা হয়েছে ততটুকু বদলা তুমি নিতে পারবে ।' এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে__ কোনো বস্তু নষ্ট করা হলে আকৃতিগত দিক থেকে অবিকল অনুরূপ বন্ত যদি পাওয়া না যায়, তবে মূল্যের দিক থেকে অনুরূপ বস্তর সন্ধান করতে হবে। একই জাতের পশুর মধ্যেও আবার বৈশিষ্ট্যগত পার্থক্য পরিলক্ষিত হয়। তাই মূল্যগত আনুরপ্যই গ্রহণীয়। দৃষ্টান্তস্বূপ আরো বলা যেতে পারে__ যেমন, উট এবং উটপাখি। এ দুটোর মধ্যে মিল ততটুকু যে__ দু'টোরই গলা এবং পা লম্বা। তবুও এ দু'টোর মধ্যে আকৃতিগত আনুরপ্য রয়েছে, এ কথা বলা যায় না। যেমন, কবুতর শিকার করলে ক্ষতিপূরণ হিসেবে ছাগল কোরবানী দিতে হবে। এ দু'টোর মধ্যেও আকৃতি বা প্রকৃতিগত সাদৃশ্য নেই। অতএব, এ কথাটি মেনে নিতে হবে যে, বধকৃত পশু এবং কোরবানীর পশুর আকৃতিগত আনুরূপ্য থাক অথবা নাই থাক-__ মূল্যগত আনুরূপ্য থাকলেই চলবে । ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ও ইমাম মোহাম্মদ বলেছেন, এখানে “অনুরূপ গৃহপালিত জন্ত' অর্থ ছাগল, ভেড়া, গাভী, মহিষ এবং উট। এগুলোও সৃষ্টিগত দিক থেকে (প্রাণী হিসেবে) শিকারকৃত পশুর তুল্য । রসুল স. বলেছেন, উদ শিকার করলে কোরবানী দিতে হবে একটি ছাগল। হজরত আবদুল্লাহ্ থেকে হাকেম হাদিসটি বর্ণনা করেছেন তার মুসতাদরাক গ্রন্থে । এই হাদিসটি আবার ইমাম আহমদ, ইবনে হাব্বান এবং আসহাবে সুনান বর্ণনা করেছেন হজরত জাবের থেকে । হাকেম তার বর্ণনায় উল্লেখ করেছেন, উদ একটি শিকারযোগ্য প্রাণী। মুহরিম ব্যক্তি এই উদ শিকার করলে তাকে ক্ষতিপূরণ হিসেবে কোরবানী করতে হবে একটি ভেড়া অথবা দুম্বা। হাকেম আরো বলেছেন, বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। ইমাম মালেক তার মুয়াত্তা গ্রন্থে এবং ইমাম শাফেয়ী তাফসীরে মাযহারী/৬২ ॥|.011100119,.001
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.