Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ মুহরিম যদি হাত দিয়ে অথবা অন্য কোনো অঙ্গের ইশারায় কোনো শিকারীকে শিকার দেখিয়ে দেয়, আর শিকারী যদি ওই প্রাণীটিকে হত্যা করে, তবে ওই মুহরিমের উপর ক্ষতিপূরণ অত্যাবশ্যক হবে । ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদও এ রকম বলেছেন । কিন্তু ইমাম শাফেয়ী ও ইমাম মালেক বলেছেন, ওই মুহরিমের উপর ক্ষতিপূরণ ওয়াজিব হবে না, কিন্তু সে গোনাহ্‌গার হবে। যেমন, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে মুখের কথায় বা ইশারায় কোনো বেগানা রমণীকে দেখিয়ে দেয়, আর রোজাদার ব্যক্তি যদি ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পাপকর্মে লিপ্ত হয় তবে ওই ইশারাকারী ব্যক্তির উপর কাফফারা ওয়াজিব হবে না। সে যদি রোজাদার হয়, তবে তার রোজাও ভঙ্গ হবে না। কিন্তু পাপ পথ প্রদর্শনের জন্য সে গোনাহ্গার অবশ্যই হবে। সুতরাং শিকার দেখিয়ে দেয়া অথবা তার প্রতি ইশারা করা অর্থ হত্যা করা নয়। আর যে হত্যাকারী নয়, তাকে হত্যার ক্ষতিপূরণও দিতে হবে না ॥ আমরা বলি, মুখে শিকার করার কথা বলা হত্যা করার মতোই । রসুল স.ও ইশারাকে হত্যার সমান্তরাল বলে উল্লেখ করেছেন। হজরত আবু কাতাদা বর্ণিত হাদিসে এ রকম বলা হয়েছে । আরেকটি কথা হচ্ছে এই, যে মুহরিম হত্যার কথা বললো, তার উপর ক্ষতিপূরণ ওয়াজিব না হলেও বলে দেয়ার পাপ তার উপর থেকেই যাবে। কেননা একমত্যানুসারে এ রকম বলা নিষিদ্ধা। আর সকল আলেম এ ব্যাপারে একমত যে, ক্ষতিপূরণ দিলে হত্যার পাপ দূরীভূত হয়। হত্যার কথা বলা হত্যার চেয়েও কঠিন অপরাধ (যদিও বাহ্যিক অবস্থা এর বিপরীত)। একটি প্রশ্নঃ মুখে বা ইশারায় হত্যা করতে বলা যদি হত্যা সমতুল্য হয়, তবে হত্যাকাণ্ড সংঘটিত না হওয়া সত্তেও তার উপর ক্ষতিপূরণ কি ওয়াজিব হয় নাঃ উত্তরঃ বলা এবং ইশারা করা হত্যার কারণ বা উৎস। যেমন, তীর নিক্ষেপ করাও হত্যার কারণ । কিন্তু কেবল তীর নিক্ষেপ করলেই ক্ষতিপূরণ অত্যাবশ্যক হয় না__ অত্যাবশ্যক হয় তখনই যখন তীর বিদ্ধ হয়ে কোনো প্রাণী মারা যায়। এভাবে তীরবিদ্ধ হয়ে মারা না যাওয়া পর্যন্ত তীর নিক্ষেপকে আবার হত্যার কারণও বলা যায় না। সুতরাং মুখে বা হাতের ইশারাকে তখনই হত্যার সমান্তরাল বলা যেতে পারবে, যখন হতাকাণুটি সংগঘটিত হবে। “যাহা বধ করিল তাহার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্ত'-_ এ কথাটির মাধ্যমে বলা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে ওয়াজিব হবে ওই রকমই একটি পশু, যে রকম পশুকে মুহ্রিম হত্যা করেছে। ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ বলেছেন, যে পশুকে হতা করা হয়েছে সেই পশুটির তুল্য একটি পশুকে ক্ষতিপূরণ হিসেবে কোরবানী করা উচিত। অর্থাৎ আকৃতি ও প্রকৃতির দিক থেকে দু'টি পশুর সমতুল্য হওয়াই উচিত। কিন্তু তাফসীরে মাযহারী/৬১ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।