এরপর বলা হয়েছে, “ওয়া মান কৃতালাহু মিনকুম মুতাআম্মিদান'_ এ কথার অর্থ, তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে উহা বধ করলে" । এ বর্ণনাভাঙ্গটির দিকে লক্ষ্য করে হজরত সাঈদ বিন যোবায়ের, দাউদ, আবু ছাওর, আবু মুনজির এবং শাফেয়ী বলেছেন, ভুলবশতঃ বা বাধ্য হয়ে কিংবা অন্য কোনো কারণে মুহরিম অবস্থায় যদি কেউ শিকার করে তবে তার উপর ক্ষতিপূরণ (কাফফারা) ওয়াজিব হবে না (যে কাফফারার কথা আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে)। কারণ, মুহরিম এখানে 'ইচ্ছাকৃতভাবে' হত্যা করেনি। ইমাম আহমদও এ রকম বলেছেন। মুজাহিদ এবং হাসানও “ইচ্ছাকৃতভাবে'_ কথাটির উপরে জোর দিয়েছেন । তারা বলেছেন, ক্ষতিপূরণ ওই সময় ওয়াজিব হবে, যখন মুহ্রিম ইচ্ছাকৃতভাবে প্রাণী বধ করবে । সুতরাং তার প্রাণী বধ ইচ্ছাকৃত না হওয়া সত্তেও যদি সে ক্ষতিপূরণ দেয়, তবুও তার পাপস্বলন হবে না। এ রকম ব্যক্তির সিদ্ধান্ত সম্পূর্ণতই আল্লাহ্্পাকের উপর নির্ভরশীল (আল্লাহপাক তাকে এর জন্য শাস্তিও দিতে পারেন অথবা ক্ষমাও করতে পারেন)। জমহুর ওলামা এবং চার ইমামের বক্তব্য হচ্ছে__ আলোচ্য আয়াতের ভিত্তিতে ক্ষতিপূরণ সর্বাবস্থায় ওয়াজিব প্রাণীবধ ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত । জেনে শুনে হত্যা করুক অথবা ভুলবশতঃ। ইহ্রাম পরিহিত অবস্থায় শিকারযোগ্য প্রাণী বধ করা হারাম-__ এ জ্ঞান তার থাকুক অথবা না থাকুক। ইমাম জুহুরী বলেছেন, হত্যাকারীর উপর ক্ষতিপূরণ বাধ্যতামূলক_ এ কথা এই আয়াত দ্বারাই ৷ আর ভুলবশতঃ হত্যাকারীর উপরেও ক্ষতিপূরণ অত্যাবশ্যক । এ কথাটি প্রমাণিত হয়েছে হাদিস শরীফের মাধ্যমে । এর বিপরীত প্রমাণ হানাফীদের নিকট গ্রহণীয় নয়। অর্থাৎ আয়াতে যেহেতু ইচ্ছাকৃত হত্যার ক্ষতিপূরণের বিবরণ রয়েছে, সুতরাং অনিচ্ছাকৃতভাবে প্রাণী হত্যা করলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে না-_ হানাফীগণ এ রকম মতকে গ্রহণযোগ্য বিবেচনা করেন না। এ রকম ধারণার চেয়ে হাদিস শরীফের বিবরণ অধিকতর শক্তিশালী । আর একমত্যের মাধ্যমেও এ কথা স্থিরীকৃত হয়েছে যে, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত__ সকল ক্ষেত্রে ক্ষতিপূরণ অত্যাবশ্যক । হজরত জাবের থেকে ইবনে জাওজী বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্ স. এর নিকট বিজ্ঞ (উদ্) হত্যা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স. বললেন, এই প্রাণীটিও শিকারযোগ্য প্রাণী। কোনো মুহরিম যদি প্রাণীটিকে হত্যা করে, তবে ক্ষতিপূরণস্বরূপ তার উপর ওয়াজিব হবে ভেড়া কিংবা দুম্বা কোরবানী করা । বর্ণনাটিকে বিশুদ্ধ বলেছেন তিরমিজি । দমে বদলকে (প্রাণী বধের বদলা বা ক্ষতিপূরণস্বরূপ কোরবানী করাকে) যারা সাধারণ হুকুম বলেছেন, তাদের নিকটেও এ রকম হত্যাকাণ্ড পুনঃপুন ঘটানো নিষিদ্ধ। কারণ, পরবর্তী আয়াতের শেষদিকে বলা হয়েছে 'কেউ উহা পুনরায় করিলে, আল্লাহ্ তার শাস্তি দিবেন" ৷ ফসীর মহ |||. 2100118.001
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।