Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ 686
📝 Text 📖 PDF

অবুঝ মানুষ । এসো, এই মুহূর্তে ভাবতে শুরু করি-_ আমরা কে কোথায় যাবো? অনন্ত আলোকে? না অনি£শেষ অমানিশায়ঃ এসো, সচকিত হই। দূরে দৃষ্টিপাত করি। এ পৃথিবী আমাদের শুরু নয়। শেষও নয়। পরবর্তী পৃথিবীর চিরন্তন আহ্বানকে উপেক্ষা করে তবে আমরা কেনো আশ্রয় করবো এই সাময়িকতাকে, ভাতক্ষণিকতাকেঃ কেনো প্রশ্রয় দেবো বিস্মরণকে, প্রবৃত্তি- মুখীনতাকে, ওুঁদাসীন্যকে? আমাদেরকে কি পথপ্রদর্শন করা হয়নি? দেয়া হয়নি কি আকাশাগত জ্ঞান? বলা হয়নি কি, ওই সকল প্রেরিত পথপ্রদর্শনকারীরাই আমাদের নির্ভুল দিশারী? অনন্ত পথের পথিক আমরা । তাই প্রেম ও জ্ঞানই আমাদের প্রকৃত বৈভব, যে বৈভব কখনো বিচ্যুত হয় না। এ দু'টো সম্পদ ছাড়া বাকী সকল কিছুই প্রয়োজন মাত্র । উদ্দেশ্য নয়। তিনিই আমাদেরকে দিয়েছেন এই অগ্রার্থিত অস্তিত্ব। দিয়েছেন নিসর্গের নেতৃত্ব। তবে আমরা আরাধ্য করবো কেনো-_ দাতাকে ছেড়ে দানকে । দান আমাদের প্রয়োজন । আর দাতা আমাদের উদ্দেশ্য । তাই তো আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে দিক, চিহ্ন ও অনুভবের অতীত ওই দিকহীনতার দিকেই । উপাসনা করতে হবে কেবল তারই, সকল দিক যার অধিগত। জ্ঞানাকাশের অসীমতা থেকে তিনিই দয়া করে দান করেছেন তার আনুরূপ্যহীন বাণীবৈভবের আক্ষরিক প্রতিধ্বনি । সেই সুগ্রথিত ও সুগ্রন্থিত বাণীসন্তারকে আমরা প্রত্যাখ্যান করি কিরূপে? কী করে মান্য করি অবিমৃশ্যতাকে, অজ্ঞতাকে | আমরা যে বিশ্বাসী । আমরা যে প্রেমিক । সুতরাং অপ্রেম ও অবিশ্বাস আমাদের জন্য নিষিদ্ধ ঘোষিত হবেই। অসিদ্ধ হবে কক্ষ-চুতি, বিস্যৃতি ও অপরিমিতি। জ্ঞানের উৎসবে আমাদের আমন্ত্রণকে করা হবে অত্যাবশ্যক । সর্বশেষ প্রত্যাদিষ্ট পুরুষ হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে কথাটিকেই জানিয়ে দিয়েছেন এভাবে__ প্রতিটি বিশ্বাসবান ও বিশ্বাসবতীর জন্য জ্ঞানান্বেষণ অত্যাবশ্যক । অতএব, শোকমিছিলের অভিযাত্রী সকল শোনো । অজ্ঞতা কখনো ক্ষমার্হ নয়। অপরিপূর্ণতা কখনো অভিনন্দনযোগ্য নয়। অপরিচ্ছন্নতা কখনো কাম্য নয়। নৈরাশ্যও কখনো নয় অভিপ্রেত। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে আহ্বান জানিয়েছে সেই শুদ্ধ সাহসিকতার পথে, আত্ম-সমাহিতি ও আত্ম-অতিক্রমনের পথে। সচলতা, সংক্ষোভ ও সফলতার পথে। এসো আমরা গন্তব্য নির্ধারণ করি। জ্ঞানের এই মহান উৎসবে হই মগ্ন ও মুখর । সংক্ষুব্ধ সময় এখন। প্রবৃত্তপ্রপীড়িত সভ্যতায় অনাবশ্যক ব্যতিব্যস্ততাই এখন আমাদের প্রধান শক্র। চিরপ্রতারণাপ্রবণ শয়তান প্রায় নিভিয়ে দিতে চলেছে আমাদের জ্ঞানান্বেষণের শিখাটিকে__ সভ্যতার নামে, মানবতার নামে । আবার কখনো ধার্মিকতার নামেও । সেকারণে নির্ভুল জ্ঞানের আকর মহাগ্রহহ আল ॥|.011100119,.001

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.