Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পড়বেন। মানুষের দৃষ্টি থেকে আড়ালে থাকা শিকার নিরাপদ । মুহরিম ওই শিকারকে দেখলেও কথায়, কাজে বা ইশারায় সেই শিকারকে দেখিয়ে দিতে পারবে না। বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, সকল সাহাবী ইহ্রাম পরিহিত ছিলেন। কেবল হজরত আবু কাতাদা ছিলেন ইহরামমুক্ত অবস্থায় । ওই সময় হজরত আবু কাতাদা হঠাৎ একটি বন্য গাধা দেখতে পেয়ে সেটিকে বধ করলেন। তারপর সেটিকে জবাই করে রান্নার পর সকলে মিলে গাধাটির গোশত ভক্ষণ করলেন । এই হাদিসের শেষে বলা হয়েছে, সকলে উপস্থিত হলেন রসুল স. সকাশে। তিনি স. বললেন, তোমরা কেউ কি আবু কাতাদাকে (কথায় বা ইঙ্গিতে) শিকার দেখিয়ে দিয়েছিলে । সাহাবীগণ বললেন, না। তিনি স. বললেন, তবে তোমরাও গোশত খেতে পারবে। এখানে দেখা যাচ্ছে রসুল স. মুহরিমের জন্য ওই শিকারের গোশত খাওয়াকে জায়েয করে দিয়েছেন, যার প্রতি তারা শিকারীকে কোনো ইশারা ইঙ্গিত দেননি । মাসআলাঃ পাখির ডিমের হুকুমও শিকারের মতো । দাউদ জাহেরী বলেছেন, ডিম ভেঙে ফেললে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কিন্তু একটু পরেই একটি হাদিস এবং সে সম্পর্কে সাহাবীগণের অভিমতের আলোচনায় আমরা প্রমাণ পাবো যে, ডিম ভাঙলেও মুহরিমকে ক্ষতিপূরণ দিতে হবে। মাসআলাঃ মুহরিম কর্তৃক শিকারকৃত ও জবেহকৃত প্রাণী মৃতজীব তুল্য । ওই শিকারের গোশত খাওয়া মুহরিম, গায়ের মুহ্রিম উভয়ের জন্য হারাম । সওরী, জমহুর। আবু ছাওর এবং কতিপয় আলেম অবশ্য ওই প্রাণীর গোশত খাওয়াকে জায়েয বলেছেন। তাদের মতে ব্যাপারটি এ রকম-_ যেমন কোনো চোর কোনো পশু চুরি করে এনে জবাই করলো। ইমাম শাফেয়ীর উক্তিও এ রকম। আমরা বলি, মুহ্রিমের জন্য জবাই করা গোনাহ্‌। সুতরাং, তার জবাই ইচ্ছাকৃতভাবে আল্লাহ্‌র নাম না নিয়ে জবাই করার মতো । সুতরাং তার জবাই গাইরুল্লাহ্র নামে জবাইতুল্য। চুরি করা পশু জবাই করার ব্যাপারটি এ রকম নয়। চোর যদি চুরির পশু জবাই করে, তবে তার জবাইয়ের মধ্যে কোনো ক্রটি নেই। কিন্তু ওই জবাইকৃত পশুর মধ্যে অন্যের অধিকার রয়েছে। তাই জবাইয়ের মধ্যে কোনো দোষ না থাকলেও অন্যের অধিকার বিনষ্টের কারণে তাকে ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে । আর ক্ষতিপূরণ দিলেই কেবল অন্যের হক পূরণ করা সম্ভব। মাসআলাঃ মুহ্রিম ব্যক্তির কথায়, আচরণে অথবা কোনো অসপ্রত্যঙ্গের ইশারায় উদ্বুদ্ধ হয়ে কোনো গায়ের মুহ্রিম ব্যক্তি যদি কোনো শিকার করে, তবে ওই শিকারের গোশত মুহ্রিম খেতে পারবে না। কিন্ত গায়ের মুহরিম খেতে পারবে । জমহুরের অভিমতও এ রকম-__ ওই শিকারের গোশত মুহরিমের জন্য হারাম, কিন্তু গায়ের মুহ্রিমের জন্য হালাল । এ সম্পর্কে একটু আগেই হজরত আবু কাতাদার হাদিস বর্ণিত হয়েছে। . তাফসীরে মাযহারী/৫৯ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।