Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

গভীরভাবে পর্যবেক্ষণের পর আমরা এ কথা বুঝতে পারলাম যে, যেগুলোর গোশত হারাম সেগুলোকে হত্যা করা বৈধ। এ কারণটিকেই কিয়াসী নিয়মে হাদিসের মাধ্যমে সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। আমি বলি, গোশত হারাম হলেই যে পশুকে হত্যা করা বৈধ__ এ রকম মনে করা ভুল। হারাম হওয়া না হওয়ার উপরে মুহরিমের শিকার করা জায়েয অথবা নাজায়েয হতে পারে না। এ রকম কিয়াস জায়েয নয়। আমার নিকট “বাদায়ে' গ্রন্থের রচয়িতার অভিমতটিই গ্রহণযোগ্য বলে মনে হয়। তিনি লিখেছেন__ যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল নয় ওই সকল প্রাণীর মধ্যে যেগুলো হিংস্র এবং আক্রমণপ্রবণ, মুহরিম কেবল সেগুলোকেই হত্যা করতে পারবে । যেমন, কাক, চিল__ এ সকল প্রাণীর গোশত হারাম । কিন্ত এগুলো হিংস্র নয় বলে মুহরিম এগুলোকে হত্যা করতে পারবে না। হত্যা করতে পারবে কেবল হিংস্র পাখি, কীটপতঙ্গ ইত্যাদিকে ৷ অতএব, প্রাণীবধ বৈধ হওয়ার কারণ হিংস্রতা গোশত হালাল হওয়া না হওয়া এখানে প্রধান কারণ নয়। এক বর্ণনানুসারে ইমাম আবু ইউসুফও এ রকম অভিমত পোষণ করেছেন । ফতওয়ায়ে কাধীখানেও এ রকম বলা হয়েছে। হিংস্র ও ক্ষতিকর প্রাণী কয়েক রকমের-_ ১. শরীরের মধ্যে বিষ প্রবেশ করায়__ এ রকম প্রাণী । যেমন, বিচ্ছু এবং বিচ্ছুর মতো অন্যান্য বিষাক্ত প্রাণী । ২. এমন প্রাণী যেগুলো দংশন করে এবং জখম করে । যেমন, ইদুর, বেজি ইত্যাদি । ৩. থাবা বিস্তার করে ছৌ মারে ৷ যেমন, বাজপাখি, শকুন, এক ধরনের হিংস্র চিল ও কাক ইত্যাদি । ৪. এমন প্রাণী__ যা উন্মত্ত ও বন্য, যা দংশনপ্রবণ এবং মানুষ দেখলেই যা আক্রমণোদ্যত হয়। যেমন, উন্মত্ত কুকুর । পোষা কুকুরের মধ্যেও এক ধরনের উন্ত্ততা বিদ্যমান। এই শ্রেণীর মধ্যে সকল হিংস্র জন্ত অন্তর্তুক্ত। এগুলোকে গৃহপালিত পশু বলা যায় না। এগুলো গরু, মহিষ, ঘোড়া ইত্যাদির মতো গৃহপালিত নয়। কিন্তু বন্য গরু, মহিষ, ঘোড়া ইত্যাদি হিংস্র জন্তর অন্তর্তক্ত। মাসআলাঃ মুহরিম শিকারযোগ্য প্রাণীর প্রতি ইঙ্গিতও করতে পারবে না। মুহ্রিমের ইঙ্গিত পেয়ে কোনো গায়ের মুহরিম (যে ইহরাম পরিহিত নয়) যদি কোনো প্রাণী শিকার করে, তবে মুহরিমও ওই হত্যাকর্মের অঙ্গীভূত হয়ে অকষসরে মবঘ্/৫৮ ||||.2|10018.007

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।