কাক হত্যা করতে পারে না। কাক তাড়ানোর জন্য কেবল ইট, পাথর নিক্ষেপ করতে পারে। তিরমিজিও এ রকম হাদিস বর্ণনা করেছেন৷ তার বর্ণনায় হিংস্র পশু-পাখি কথাটি নেই। হাসান বলেছেন, এখানে ওই কাকদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে__ যেগুলো প্রান্তরবাসী । হজরত আবু হোরায়রা থেকে ইবনে খুজাইমা এবং ইবনে মুনজির যে হাদিস বর্ণনা করেছেন, তাতে রয়েছে সাতটি পশুর কথা । তার মধ্যে পাচটি প্রসিদ্ধ এবং তার সঙ্গে বাড়ানো হয়েছে আরো দু"টি-___ বাঘ ও চিতা । আবার ইবনে খুজাইমা বলেছেন, হাদিসে উল্লেখিত 'কালবী আকবর" অর্থ বাঘ ও চিতা । হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেবের মুরসাল বর্ণনায় রয়েছে রসুল স. বলেছেন, মুহ্রিম সাপ ও বাঘ হত্যা করতে পারবে । বর্ণনাটি সংকলন করেছেন ইবনে আবী শায়বা, সাঈদ বিন মনসুর এবং আবু দাউদ । জননী আয়েশা থেকে মুসলিমের বর্ণনায় চারটি পশুর উল্লেখ রয়েছে। প্রসিদ্ধ পাচটি পশুর মধ্যে সেখানে বিচ্ছুর কথা নেই । একটি প্রশ্নঃ ইমাম আবু হানিফা বলেছেন, কোরআনের কোনো বিধানকে কোনো হাদিসে আহাদ দ্বারা সীমাবদ্ধ করা সিদ্ধ নয়। (কেননা কোরআনের হুকুম সাধারণ, উন্মুক্ত ও ব্যাপকার্থক। তাই ইমাম আবু হানিফা একক বর্ণিত হাদিস দ্বারা ওই ব্যাপকতাকে সুনির্দিষ্ট করে নেয়াকে সিদ্ধ বলে স্বীকার করেননি)। অথচ এখানে সঈদ (শিকার) শব্দটি একক বর্ণিত হাদিসের মাধ্যমে নির্দিষ্ট করে নেয়া হলো কেনো? উত্তরঃ বর্ণিত হাদিসটিকে সকল আলেম বিশুদ্ধ বলে গ্রহণ করেছেন। একক বর্ণিত হলেও হাদিসটির মর্যাদা প্রসিদ্ধ হাদিসের মতো । সুতরাং এ রকম ব্যাপক বিদিত হাদিসের মাধ্যমে কোরআনের উদ্দেশ্যকে সুনির্ধারিত করা সিদ্ধ। এ রকমও হতে পারে যে, সাহাবীগণের এঁকমত্যানুসারে মুহ্রিম কোনো কোনো প্রাণীকে হত্যা করতে পারে । কোরআন মজীদে উল্লেখিত সঈদ বা শিকার বধ করার বিধানটি একটি সাধারণ বিধান। এর মধ্যে বিশেষভাবে যেগুলো এর ব্যতিক্রম, সেগুলোই কেবল হাদিস শরীফের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে। ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, যে সকল পশুর গোশত খাওয়া হালাল, মুহ্রিম সেগুলোকে হত্যা করতে পারবে না। আর যেগুলোর গোশত খাওয়া হালাল নয় সেগুলো হত্যা করতে পারবে । সেগুলোর ক্ষেত্রে শুধু গোশত খাওয়া হারাম, কিন্ত বধ করা হারাম নয় । স্বাভাবিক অবস্থায় কোনো কোনো পশুর হুকুম এ রকম যে, সেগুলোকে হত্যা করা যায়, কিন্তু সেগুলোর গোশত ভক্ষণ করা যায় না। এগুলোর মধ্যে রয়েছে কিছু শিকারী হিংস্র পাখি এবং বিষাক্ত কীট- পতঙ্গ। যে পাখিরা শিকারী নয় আবার হিংস্র প্রাণীর মধ্যেও পড়ে না, এ রকম কিছু কিছু পাখির গোশত খাওয়াও হারাম । যেমন-_ চিল, কাক ইত্যাদি। বিষয়টি তাফসীরে মাযহারী/৫ ৭ ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।