যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যাহা গত হইয়াছে আল্লাহ্ তাহা ক্ষমা করিয়াছেন; কেহ উহা পুনরায় করিলে আল্লাহ্ তাহার শাস্তি দিবেন; এবং আল্লাহ্ পরাক্রমশালী, শাস্তিদাতা ৷ এখানে ইহরাম অবস্থায় ওই সকল বন্য জন্ত্রকে বধ করতে নিষেধ করা হয়েছে__ যেগুলো বন্য এবং হত্যাযোগ্য নয়। সেগুলোর গোশত খাওয়া যাক অথবা না যাক। কামুস অভিধানের বিবরণ এ রকম । ইমাম আবু হানিফা সঈদ বা শিকারের পরিচয় দিয়েছেন এভাবেই । কিন্তু তিনি ওই সকল প্রাণীকে এ নিষেধাজ্ঞা থেকে পৃথক করেছেন যেগুলো বিষাক্ত, হিংস্র এবং মানুষের জন্য ক্ষতিকর ৷ যেমন সাপ, বিচ্ছু, ইদুর, চিল, কাক এবং আক্রমণপ্রবণ পাখি । কুকুর অথবা পাগলা কুকুরকে হত্যা করা যাবে । কারণ, কুকুর স্বভাবগত দিক থেকে বন্য জন্তদের দলভুক্ত । কুকুর প্রতিপালন করা এবং তাকে পোষ মানানো কিছুটা হলেও বিপজ্জনক। শিক্ষিত কুকুর অবশ্য শিকারী, শিকার নয়। কেউ কেউ আবার বলেছেন, কুকুর স্বভাবগতভাবে বন্য নয়। তাই কুকুরকে শিকার বলা যায় না। বোখারী ও মুসলিমের বর্ণনায় রয়েছে, হজরত ইবনে ওমর বলেছেন, একবার রসুল স. কে জিজ্ঞেস করা হলো, মুহরিম (ইহ্রামধারী) কোন ধরনের পশু হত্যা করতে পারে? তিনি স. বললেন, বৃশ্চিক, মুষিক, কাক, চিল এবং কুকুর হত্যা করলে কোনো গোনাহ হবে না। বোখারী ও মুসলিমে জননী আয়েশার বর্ণনায় পীচটি পশুর কথা উল্লেখ করা হয়েছে। ইবনে জাওজী বলেছেন, হাদিসে উল্লেখিত 'কালবৃ' শব্দটির অর্থ হিতস্ব পশু- পাখি। সাধারণভাবে হিংস্র প্রাণীকে কালোব বলা হয়ে থাকে। রসুলপাক স. উতবা বিন আবী লাহাব সম্পর্কে অপপ্রার্থনা করেছিলেন এভাবে-_ আয় আল্লাহ্! আপনার কুকুরের মধ্য থেকে যে কোনো কুকুরকে (যে কোনো হিংস্র প্রাণীকে) তার উপর চড়াও করে দিন। বলা বাহুল্য, তার এ প্রার্থনা কবুল হয়েছিলো এবং উৎতবাকে বাঘে ছিড়ে খেয়েছিলো। আল্লাহপাক এরশাদ করেছেন, “মিনাল জাওয়ারিহি মুকাল্িবিন্" (হিংস্র জন্তদের মধ্য হতে আক্রমণকারী)। ইমাম আবু হানিফা বলেছেন, শব্দগত দিক থেকে “কালব্' থেকে হিংস্র পশু মেনে নেয়া হলেও শব্দটির প্রসিদ্ধ অর্থ কুকুর। হাদিস শরীফে যে পাচটি হিংস্র জন্তর কথা বলা হয়েছে, সেগুলোকে প্রচলিত অর্থে ধরাই উত্তম। সুতরাং এ কথাটি মেনে নিতে হয় যে, কাল্ব অর্থ কুকুর__ সকল হিংস্র জন্ত নয়। জননী আয়েশার মাধ্যমে আবু আওয়াসাহ ছয়টি হিংস্র পশুর কথা উল্লেখ করেছেন। এ রকম বর্ণনা রয়েছে বোখারী শরীফেও। হজরত আবু সাঈদ থেকে আবু দাউদ কর্তৃক বর্ণিত হয়েছে-_ রসুল স. বলেছেন, মুহ্রিম ব্যক্তি সাপ, বিচ্ছু, ইদুর, আক্রমণপ্রবণ কুকুর, চিল এবং হিংস্র পশু-পাখি হত্যা করতে পারে। কিন্ত্ তাফসীরে মাযহারী/৫৬ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।