Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এখানে বলা হয়েছে, হাত ও বর্শা দ্বারা যা শিকার করা হয় সে বিষয়ে আল্লাহ্‌ পরীক্ষা করবেন। এই পরীক্ষা জীবন বা সম্পদ উৎসর্গ করার মতো বৃহৎ কোনো পরীক্ষা নয়। শাইযিম মিনাস্‌ সইদি (যা অথবা যা কিছু শিকার) বলে সে কথাই বুঝিয়ে দেয়া হয়েছে । শাই শব্দটির সঙ্গে তানভিন (দুই যের) ব্যবহার করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা করার কথা জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, হাত ও বর্শা দ্বারা যা শিকার করা যায়, সে বিষয়ে আল্লাহ অবশ্য তোমাদেরকে পরীক্ষা করবেন। এ পরীক্ষা নিশ্চয় জীবন কিংবা সম্পদ উৎসর্গ করার মতো চরম গুরুত্ৃপূর্ণ কিছু নয়। এ রকম বলা হয়েছে এজন্য যে, সাহাবীগণ যখন ওমরার ইহ্রাম পরিহিত অবস্থায় ছিলেন, তখন অনেক বন্যজন্ত তাদের শিবিরে ঢুকে পড়েছিলো । সেগুলোকে হাত দিয়ে ধরা যেতো অথবা সহজেই বর্শাবিদ্ধ করা যেতো । কিন্তু তারা তো ছিলেন তখন ইহ্রাম অবস্থায় । জ্ঞাতব্যঃ ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হয়েছে, মুকাতিল বিন হাব্বান বলেছেন, এ আয়াত অবতীর্ণ হয়েছে হুদায়বিয়ায় শিবির স্থাপনকারী ওমরাযাত্রী সাহাবীগণ সম্পর্কে! তাদের ওই শিবিরে অনেক বন্য শিকার এবং পাখি আসা যাওয়া শুরু করেছিলো । ইতোপূর্বে আর কখনও এ রকম দেখা যায়নি। সাহাবীগণ লিইয়া'লামাল্লহু মাইইয়াখাফুহু বিল গইবি' অর্থ_ যাতে আল্লাহ্‌ অবহিত হন, কে তাকে না দেখেও ভয় করে। এখানে লিইয়া'লামা (অবহিত হন) এর সম্পর্ক রয়েছে ইয়াব্লুআ পেরীক্ষা করবেন) কথাটির সঙ্গে ! কেননা পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ্‌কে না দেখে ভয় করে এবং যারা করে না, তাদেরকে পৃথক করে দেয়া। এমতাবস্থায় “অবহিত হন কথাটির অর্থ হবে প্রকাশ করেন বা বাস্তবায়িত করেন। অর্থাৎ ভীত হওয়া না হওয়ার বিষয়টি বাস্তবায়িত হওয়ার পর তিনি তা ওইরূপ জানবেন, যেরূপ জানতেন পূর্বেও । আল্লাহপাক আদি-অন্তের জ্ঞানসম্পন্ন। তাই সকল ঘটিতব্য বিষয় তিনি সংঘটিত হওয়ার পূর্বেও জানেন। পরেও জানেন। পূর্বে জানেন এজমালী হিসেবে এবং পরে জানেন তাফসিলী হিসেবে । অর্থাৎ প্রথমে সমষ্টিগত হিসেবে এবং পরে বাস্তবে বিস্তুতরূপে। এভাবেই তার চিরত্তন ও পরিপূর্ণ জ্ঞান পূর্বাপর সকল জানিত বিষয়কে পরিবৃত করে রয়েছে৷ তার জ্ঞান চিরবিদ্যমান ও চিরস্থায়ী ৷ কিন্ত কোনো ঘটনাকে প্রকাশ পেতে গেলে তার বাস্তবায়ন প্রয়োজন হয়। বাস্তবায়নপূর্ব অবস্থার সঙ্গে সওয়াব বা আযাবের কোনো সম্পর্ক নেই। সওয়াব বা আযাব প্রবর্তিত হয় স্থল বা বাস্তব জগতে, ঘটনার প্রকাশ হওয়ার পর। এখানে সেই প্রকাশিত ঘটনার সঙ্গেই সম্পৃক্ত হবে পরীক্ষা ও অবহিতির বিষয়টি ৷ অর্থাৎ এজমালী হিসেবে আল্লাহপাক যা আগে থেকেই জানেন, তাই এখানে জেনে নিবেন বাস্তব পরীক্ষার মাধ্যমে । ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।