Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু উমামা থেকে বর্ণিত হয়েছে__ রসুল স. বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে মহাবিশ্বের রহমত ও হেদায়েতরূপে । আমার প্রভুপালক আমাকে বিগ্রহের উপাসনা, ক্রুশ এবং মূর্খতার যুগের সকল অপসংস্কারকে উচ্ছেদ করার হুকুম দিয়েছেন। আমার প্রাণপ্রিয় প্রভুপালক শপথ করে বলেছেন, যে ব্যক্তি এক চুমুক শরাব পান করবে, আমি তাকে আরো অধিক পান করাবো । আর যে ব্যক্তি আমার ভয়ে শরাব পরিত্যাগ করবে, আমি তাকে পান করাৰো কাওসারের পানি । আহমদ । হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ-_ সর্বদা মদ্যপানকারী ও পিতা-মাতার অবাধ্য সন্তান এবং অশ্লীল কর্মের সহায়ক । আহমদ, নাসাঈ । ব্যক্তির জন্য-_ সর্বদা শরাব পানকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী এবং যাদুর উপর আস্থা স্থাপনকারী । আহমদ । সুরা বাকারার তাফসীরে ইমাম আহমদ সূত্রে হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুলপাক স. যখন মদীনায় আগমন করেছিলেন, তখন মদীনাবাসীগণ ছিলো মদ্যপানে অভ্যস্থ ৷ ওই হাদিসের শেষাংশে রয়েছে__ এর পর তাদের প্রতি অবতীর্ণ হলো-_ “ইয়া আইয্ুহাল্লাজিনা আমানু ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু... ফাহাল আন্তুম মুন্তাহুন' পর্যন্ত (আয়াত ৯০-৯১)। এই নির্দেশ শুনে সাহাবীগণ উচ্চারণ করলেন, হে আমাদের প্রভু! আমরা এ সকল নিষিদ্ধ বস্তু থেকে অবশ্যই নিবৃত্ত হবো। কিন্তু এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে যে সকল মদ্যপায়ী এবং জুয়ার মাধ্যমে উপার্জিত হারাম ভক্ষণকারী বিশ্বাসী পৃথিবী পরিত্যাগ করেছেন, তাদের উপায় কী হবে? তাদের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হলো-_ লাইসা আলাল্লাজিনা আমানু থেকে ওয়াল্লহু ইয়ুহিব্বুল মুহসিনীন্‌ পর্যন্ত । (আয়াত ৯৩)। নাসাঈ ও বায়হাকীর বর্ননায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন__ আনসারগণের দু'টি গোত্রের অনাসৃষ্টির প্রেক্ষিতে মদ হারাম করা হয়েছে । একদিন তারা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু করে দিলেন। নেশা কেটে যাওয়ার পর চেহারা, মস্তক ও শৃশ্রুর বিধ্বস্ত অবস্থা লক্ষ্য করে তারা বলতে শুরু করলেন, আমারই ভাই আমার এ অবস্থা করেছে। মদমত্ত না হলে সে একাজ কিছুতেই করতো না। তাদের ওই বিধ্বস্ত অবস্থাকে উপলক্ষ করে__ ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু ইন্নামাল্‌ খমরু ওয়াল মাইসিরু-__- আয়াতটি অবতীর্ণ হয়। তখন তীরা বললেন শরাব তাহলে অপবিত্র । কিন্তু আমাদের ওই সকল সঙ্গীদের অবস্থা কী হবে, যারা ইতোপূর্বে সংঘটিত উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। তখন তাফসীরে মাযহারী/৫২ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।