Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“ওয়াহজার' অর্থ_ এবং সতর্ক হও। তারপর বলা হয়েছে__“ফাইন্‌ তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রসুলিনাল বালাগুল মুবীন'__- এ কথার অর্থ__ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো স্পষ্ট প্রচারই আমার রসুলের কর্তব্য। অর্থাৎ সত্যের সুষ্ঠু প্রচারের উদ্দেশ্যেই আমি আমার রসুলকে তোমাদের নিকট প্রেরণ করেছি। এখন তাকে মান্য করা বা অমান্য করা তোমাদের ব্যাপার । তবে এ কথাটি মনে রেখো যে, আমার রসুলকে অমান্য করলে তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমাদের হজরত ইবনে ওমরের হাদিসে রয়েছে রসুল স. বলেছেন, প্রতিটি গোনাহ্‌র বস্তু হারাম । সুতরাং যে নেশাচ্ছন্ন হবে, সে হবে আল্লাহ্‌পাকের সঙ্গে সম্পর্কচ্যুত; এবং কিয়ামতের দিন তাকে পান করানো হবে “তৈয়্যেনাতুল খাবাল'। তোমরা কি জানো, তৈয়্যেনাতুল্‌ খাবাল কী? বন্তটি হচ্ছে দোজখীদের শরীর নির্গত স্বেদ। বাগবী ৷ হজরত ইবনে ওমর আরো বর্ণনা করেছেন, যে ব্যক্তি পৃথিবীতে মদ্যপান করবে এবং তওবা ব্যতিরেকে মৃত্যুবরণ করবে, আল্লাহ্পাক তাকে আখেরাতের শরাব (বেহেশতী পানীয়) থেকে বঞ্চিত করবেন। বাগবী ৷ হজরত ইবনে ওমর আরো বর্ণনা করেছেন, আমি সংকেত দিচ্ছি রসুলপাক স. বলেছেন, শরাবের উপর রয়েছে আল্লাহপাকের অভিশাপ । অভিশাপ রয়েছে শরাবীর উপর, যে শরাব পান করায় তার উপর, ক্রেতা-বিক্রেতার উপর, পরিচর্যাকারী, প্রস্তুতকারী বাহকের উপর, যার জন্য বহন করা হয় তার উপর এবং মূল্য ভক্ষণকারীর উপর ৷ ইবনে মাজা, এবং আবু দাউদও এ রকম বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণনায় “মূল্য ভক্ষণকারীর উপর' কথাটি নেই। হজরত আনাস বিন মালেক থেকেও এ রকম বর্ণনা এসেছে । আরো বর্ণনা এসেছে হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি ও ইবনে মাজার মাধ্যমে এবং হজরত ইবনে মাসউদ থেকে হাকেমের মাধ্যমে ৷ হজরত ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে-_ রসুল স. বলেন, যে ব্যক্তি মদ্যপান করবে, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এরপর যদি সে তওবা করে তবে আল্লাহপাক তার তওবা কবুল করবেন। পুনরায় মদ্যপান করলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ গ্রাহ্য হবে না। এরপর তওবা করলে তওবা কবুল হবে । তৃতীয় বার এরূপ করলেও তার তওবা কবুল হবে । তবে চতুর্থবার করলে তওবা কবুল হবে না। কিয়ামতের দিন তাকে পান করানো হবে নহরে খাবালের দুর্গন্ধযুক্ত পানি। তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা এবং দারেমী হাদিসটি বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে। হজরত আব্দুল্লাহ্‌ বিন আমর থেকে দারেমী বর্ণনা করেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার পিতা-মাতার অবাধ্য হয়, জুয়া খেলে এবং সর্বদা মদ্যপান করে। তাফসীরে মাযহারী/৫১ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।