“ওয়া ইয়াসুদ্দাকুম আন জিকরিল্লাহি ওয়া আনিস্ সালাত" (এবং তোমাদেরকে আল্লাহ্র স্মরণে ও সালাতে বাধা দিতে চায়)। এর অর্থ শরাব ও জুয়ার নেশায় আচ্ছন্ন করে শয়তান মানুষকে আল্লাহ্র কথা ভুলিয়ে দেয় এবং নামাজ বিনষ্ট করে। হজরত আব্দুর রহমান বিন আউফের মেহমানের ঘটনা এরূপই ঘটেছিলো । আমন্ত্রিত অতিথি এবং আমন্ত্রক, সকলে মদ্যপান করেছিলেন__ এ অবস্থায় নামাজের সময় হলে, একজন ইমাম হলেন এবং সকলে তার পিছনে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে গেলেন। নেশাগ্রস্ত অবস্থায় ইমাম পড়তে শুরু করলেন-__ “কুল ইয়া আইযফ্যুহাল কাফিরূনা আ'বুদু মা তা'বুদুন'__এর অর্থ দীড়ায় আপনি বলুন, হে অবিশ্বাসীরা! তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি (আল্লাহ্পাক রক্ষা করুন)। এভাবে আয়াতের অর্থ হয়ে গেলো সম্পূর্ণ বিপরীত । ঘটনাটি সুরা বাকারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের নামাজে বাধা সৃষ্টি করতে চায়__ এরূপ বলার উদ্দেশ্য হচ্ছে নামাজই ধর্মের প্রধান নিদর্শন ও ভিত্তি। তাই নামাজ থেকে বিরত রাখার অর্থ ইমান থেকে বিরত রাখা । আর বিশ্বাসী অবিশ্বাসীর মধ্যে প্রকাশ্য পার্থক্য নামাজই । কোরআন মজীদের এক স্থানে নামাজকে ইমান শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেমন এরশাদ হয়েছে___“ওয়ামা কানাল্লাহু লিইয়ুদ্ধিয়া ইমানাকুম' (আল্লাহ্ এ রকম নন যে তোমাদের ইমানকে মেদ হারাম হওয়ার পূর্বের নামাজকে) বিনষ্ট করবেন) । হজরত জাবের থেকে মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজা বর্ণনা করেছেন, নামাজ ইমানদার ও কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী । আবদুল্লাহ্ ইবনে বুরাইদার সূত্রে ইমাম আহমদ হাঁদিসটি সংকলন করেছেন। হাদিসটিতে রয়েছে__যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের। হজরত আবদুল্লাহ্ ইবনে আমর থেকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, একবার রসুলুল্াহ্ স. বললেন সুচারুরূপে নামাজ সম্পাদনকারীর নামাজ কিয়ামতের দিন নূর, সাক্ষী এবং পরিত্রাণের উপলক্ষ হবে। আর যে ব্যক্তি যথানিয়মে নামাজ সম্পন্ন করবে না, কিয়ামতের দিন তার জন্য কোনো নূর ও পরিত্রাণের কোনো উপলক্ষ থাকবে না। ওই ভয়াবহ দিবসে সে হবে কারূন, ফেরাউন, হামান এবং উবাই বিন খালফের সঙ্গী। “ফাহাল আনতুম মুনতাহুন' অর্থ__ তবে কি তোমরা নিবৃত্ত হবে না? অর্থাৎ মদ, জুয়া এবং সকল প্রকার নিষিদ্ধ বস্তু থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা কি আল্লাহপাক ও তার রসুলের একনিষ্ঠ আনুগত্যকে জীবনের আসল উদ্দেশ্য করে নিবে না? এর পরের আয়াতে (৯২) বলা হয়েছে__'ওয়া আতিউল্লহা ওয়া আতিউর রসুলা (তোমরা আল্লাহ্র আনুগত্য করো ও আল্লাহ্র রসুলের আনুগতা করো ।) -_ এ কথার অর্থ তোমরা শরাব ও জুয়া সহ সকল প্রকার নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করে আল্লাহ্ ও তার রসুলের বিধানের অনুসারী হও । তাফসীরে মাযহারী/৫০ ॥||.11100119,.00
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।