Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ 686
📝 Text 📖 PDF

& 1৮2 4 92৪41৮৪১1৮০ এক বিশাল শোকমিছিলের মতো আমরা ক্রমাগত এগিয়ে চলেছি মৃত্যু-উত্তর জীবনের দিকে । হাজার হাজার বছর ধরে এভাবেই চলেছে আমাদের পৃথিবীর পদযাত্রা। প্রতিটি মুহূর্তে আমরা হারিয়ে চলেছি সহ্যাত্রীকে, স্বজনকে । শোকমিছিল হয়ে চলেছে দীর্ঘ, দীর্ঘতর । সন্দেহ নেই, মহাপ্রলয় পর্যন্ত প্রলম্বিত হতেই থাকবে আমাদের শোক ও শংকার এই নিরুপায় অভিযাত্রা! কিন্তু গত্তব্য তো আমাদের এক নয়। শুরুতে আমরা পেয়েছিলাম একটি জগত-__ যখন আমরা ছিলাম কেবল আত্মা। এরপর দেয়া হলো আর একটি জগত-__- যখন আমরা হলাম সকলে সকলের আত্মীয়। পিতা-মাতা, বধু, বন্ধু, বোন, ভাই, সন্তান-সন্ততি, স্বজন । তারপর থেকে বুক পেতে নিচ্ছি নিয়তির তীর । শোকের শরাধার থেকে ছুটে আসা সেই অব্যর্থ শর কাকে কখন বিদ্ধ করবে আমরা জানি না। স্বজন-বিয়োগের বেদনাভরা পৃথিবীতে আমরা তবে আর কতোদিন? ূ ॥|.011100119,.001

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.