Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এই আয়াতগুলোতে মদ্যপানকে স্পষ্টরূপে নিষিদ্ধ করা হয়েছে। হজরত ওমর বললেন, তবে এখন জনতার অভিপ্রায় কী? হজরত আলী বলে উঠলেন, এঁকে আশি বেত্রাঘাত করতে হবে। কারণ ইনি নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ্‌্পাকের আয়াতের অপব্যাখ্যা করেছেন। যারা আল্লাহ্র আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে (অপব্যাখ্যা করে), তাদের শাস্তি আশি বেত্রাঘাত। হজরত ওমর তখন তাকে আশিটি বেত্রাঘাতের নির্দেশ দিলেন । হাদিসটি বর্ণনা করেছেন আবু শায়েখ, ইবনে মারদুবিয়া ও হাকেম । হাকেম বলেছেন, হাদিসটি বিশুদ্ধ । “আনসাব' অর্থ মূর্তিপূজা। 'আজলাম' অর্থ ভাগ্য নির্ণায়ক তীর। 'রিজসুন' অর্থ ঘৃণ্য বা অপবিত্র, রুচিশীল লোকেরা যা ঘৃণা করে। 'মিন আমালিশৃশাইত্বান' অর্থ শয়তানের কাজ। “ফাজ্‌ তানিবুহু' অর্থ সুতরাং তোমরা এসব বর্জন করো। লায়াল্লাকুম তুফলিহুন অর্থ যাতে তোমরা সফলকাম হতে পারো। বর্ণিত বাক্যাংশগুলোর মাধ্যমে আল্লাহপাক সুন্দর ও স্পষ্টরূপে মদ ও জুয়াকে নিষিদ্ধ করেছেন৷ বাক্যটির শুরুতে ব্যবহার করেছেন ন্রামা' শব্দটি, যার অর্থ 'নিশ্চয়'। অর্থাৎ মূর্তিপৃজা, জুয়া, মদ ও জুয়া খেলার তীর সুনিশ্চিতরূপে হারাম । মদ এবং জুয়াকে এখানে ঘৃণ্য বস্তু ও শয়তানের কাজ বলা হয়েছে। সুতরাং, বর্ণিত হারাম বস্তগুলো থেকে বিশ্বাসীদেরকে বিরত থাকতেই হবে। তবেই আসবে সফলতা । তাই আয়াতটির শেষে বলা হয়েছে “যাতে তোমরা সফলকাম হতে পারো ।" পরের আয়াতে (আয়াত ৯১) বলা হয়েছে, শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শক্রতা ও বিদ্বেষ ঘটাতে চায়'__এ কথার মধ্যে রয়েছে ওই ঘটনাটির প্রতি ইঙ্গিত, যে ঘটনায় জনৈক আনসারী সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় হজরত সাঈদ বিন ওয়াক্কাস নামক অপর এক সাহাবীর মস্তক উটের পাজরের হাড়ের আঘাতে জখম করে দিয়েছিলেন । ঘটনাটির পূর্ণ বিবরণ দেয়া হয়েছে সুরা বাকারার তাফসীরে । হজরত কাতাদা বলেছেন, কেউ কেউ তাদের সম্পদ ও পরিবার পরিজনকে বাজি ধরতো । তারপর বাজিতে হেরে গেলে বিজয়ী ব্যক্তির উপর ক্রুদ্ধ হতো এবং তাকে শক্র মনে করতো । এই আয়াতে আলোচিত হয়েছে মদ ও জুয়ার ক্ষতিকর দিকটির কথা-_ যাতে করে বিশ্বাসীরা এ দু'টো অপকর্ম সম্পর্কে অধিকতর সতর্ক হতে পারে। রসুল স. এরশাদ করেছেন, মদ্যপানকারী মূর্তিপূজারীর ন্যায় বায্যার কর্তৃক হজরত আব্দুল্লাহ্‌ বিন আমর বিন আস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে মাজার বর্ণনায় শরাবে অভ্যস্থদের কথা বলা হয়েছে। হারেসের বর্ণনায় রয়েছে, শ্রাব পানকারী লাত ও উজ্জা পূজকের মতো । ৪ ূ তাফসীরে মাযহারী/৪৯ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।