Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

জন্য ডাকিনি। এখন আপনাকে করতে হবে তিনটি কাজের যে কোনো একটি-__ আমার সঙ্গে রতিকর্ম করুন অথবা মদ্যপান করুন কিংবা এই শিশুটিকে হত্যা করুন। লোকটি বললো, বুঝেছি এখন তো আমার নিষ্কান্ত হওয়ার জন্য কোনো পথ খোলা নেই। তবে আমাকে কেবল মদ্যপান করতে দাও (তারপর নিষ্কৃতি দাও)। রমণীটি পাত্র এগিয়ে দিলো। লোকটি অন্য দু'টো ভয়াবহ পাপ থেকে নিষ্ৃতির জন্য মদ গলাধঃকরণ করলো। রমণীটি বললো একটু অপেক্ষা করো। লোকটি একটু পরেই মদের নেশায় উন্মত্ত হয়ে উঠলো এবং মত্ত অবস্থায় মিলিত হলো রমণীটির সঙ্গে এবং তারপর শিশুটিকেও হত্যা করে ফেললো। সুতরাং তোমরা সর্বদা শরাব থেকে দূরে থেকো । আল্লাহ্‌র ভালোবাসা এবং শরাব কখনও একত্র হতে পারে না। একটি থাকলে অন্যটি থাকবে না। নাসাঈ। হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. এর যুগে মদ্যপায়ীদেরকে হাত, জুতা এবং লাঠি দ্বারা প্রহার করা হতো, রসুল স. এর মহাঅন্তর্ধানের পর তাই ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর শরাব পানকারীর শাস্তি নির্ধারণ করেছিলেন চল্লিশটি বেত্রাঘাত। মদ্যপদের জন্য এই শাস্তিটি তখন থেকে চলে এসেছে। হজরত আবু বকরের পরকাল যাত্রার পর পরবর্তী খলিফা হজরত ওমরও মদ্যপদেরকে চল্লিশটি বেত্রাঘাত করতেন। একদিন এক সাহাবীকে নেশাধস্ত অবস্থায় ধরে আনা হলো। তিনি ছিলেন ইসলামের প্রথম হিজরতকারীদের একজন। হজরত ওমর তাকেও বেত্রাঘাতের নির্দেশ দিলেন। তখন ওই মুহাজির সাহাবী বললেন, হে বিশ্বাসীগণের অগ্রণী! আপনি আমাকে কিভাবে বেত্রাঘাত করতে পারেন। আপনার আমার ফয়সালা আল্লাহ্‌র কিতাবের ভিত্তিতে হওয়াই সমীচীন! হজরত ওমর বললেন, বেত্রাঘাত করা যাবে না, এ কথা কোরআনের কোন্‌ আয়াতে রয়েছে। মুহাজির সাহাবী তখন পাঠ করলেন, “লাইসা আলাল্লাজিনা আমানু ওয়া আ'মিলুস্‌ সলিহতি জুনাহু ফিমা অয়ীমু ইজা মাত্তাকু ওয়া আমানু (পুণ্যবান ব্যক্তি ইমানদার। তাকওয়া ও ইমান আনার পর সে যা কিছু ক্ষণ করুক না কেনো, কোনো গোনাহ্‌ হবে না।) __- আমি এই আয়াতে বিশ্বাসী । আমি রসুল স. এর সঙ্গে বদর, উহুদ, খন্দক এবং অন্যান্য জেহাদে অংশগ্রহণ করেছি। হজরত ওমর উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমরা এর কথার জবাব দিচ্ছোনা কেনো? হজরত ইবনে আব্বাস বলে উঠলেন, মদ হারাম হওয়ার পূর্বে যে সকল ইমানদারেরা পৃথিবী পরিত্যাগ করেছেন, তাদের কথা বলা হয়েছে এই আয়াতে । কিন্তু পরবর্তীদেরকে মেনে চলতে হবে এই আয়াতের নির্দেশ “হে বিশ্বাসীগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কার্য । সুতরাং তোমরা এগুলো বর্জন করো" ৯০,৯১,৯২, এবং ৯৩ আয়াত পর্যন্ত তাফসীরে মাযহারী/8৮ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।