Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

3 যাহারা বিশ্বাস করে ও সৎকার্য করে তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য তাহাদের কোন পাপ নাই, যদি তাহারা সাবধান হয় ও বিশ্বাস করে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় এবং সৎকর্ম করে। এবং আল্লাহ্‌ সৎকর্ম-পরায়ণদিগকে ভালবাসেন। মদ, জুয়া, মূর্তিপূজা, ভাগ্যনির্ণায়ক তীর ইত্যাদি সম্পর্কে সুরা বাকারার তাফসীরে ইতোপূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্ণিত বিষয়গুলো সম্পর্কে এখানেও দেয়া হয়েছে স্পষ্ট নির্দেশনা । জ্ঞাতব্য £ তিরমিজির বর্ণনায় রয়েছে, একবার হজরত ওমর বিন খাত্তাব দোয়া করলেন, হে আমাদের আল্লাহ্‌! মদ সম্পর্কে আমাদের প্রতি একটি শান্তিদায়ক বিধান অবতীর্ণ করুন। তখন সুরা বাকারার মাধ্যমে রসুল স. এর প্রতি অবতীর্ণ হলো, “ইয়াসআলুনাকা আ'নিল খমরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইছমুন কাবিরূ “ওয়া মানাফিউ' লিন্নাস' (লোকে আপনাকে মদ, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এ দুটোর মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য উপকার)। হজরত ওমর পুনরায় দোয়া করলেন, আয় আল্লাহ্‌! শরাব সম্পর্কে আমাদের উপর কিছু প্রশান্তিপ্র্দায়ক নির্দেশ অবতীর্ণ করুন। তখন অবতীর্ণ হলো সুরা নিসার এই আয়াত-_ “ইয়া আইয্যুহাল্লাজিনা আমানু লা তাক্রাবুস্‌ সলাতা ওয়া আংতৃম সুকারা' (হে বিশ্বাসীগণ, তোমরা মদমত্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না)। রসুল স. হজরত ওমরকে ডেকে এই আয়াত শোনালেন। হজরত ওমর পুনরায় প্রার্থনা জানালেন হে আল্লাহ্‌! মদ সম্বন্ধে আমাদের জন্য সুস্পষ্ট কিছু অবতীর্ণ করুন! তখন অবতীর্ণ হলো সুরা মায়িদার এই আলোচ্য আয়াতটি (আয়াত ৯১)। হজরত ওমর তখন বললেন, আমি বিরত থাকবো, আমি বিরত থাকবো (মদ এবং জুয়া থেকে)। হজরত আব্দুর রহমান ইবনে হারেস বর্ণনা করেছেন, আমি হজরত ওসমান ইবনে আফফানকে বলতে শুনেছি, তোমরা মদ্যপান থেকে বিরত থাকো । কেননা মদ্যপান সকল পাপের উৎস। শোনো অতীত কালের একটি ঘটনা-_এক ইবাদতপ্রিয় লোকের প্রতি আকৃষ্ট হলো এক চরিত্রহীনা রমণী। একদিন রমণীটি তার ক্রীতদাসীকে আবেদ লোকটির নিকট প্রেরণ করলো। ক্রীতদাসী আবেদকে বললো, আমি আপনাকে সাক্ষ্যদান করার জন্য ডাকতে এসেছি। সরলমনা লোকটি বললো, তবে চলো। এই বলে সে ক্রীতদাসীটির সঙ্গে চলতে চলতে একটি গৃহের সম্মুখে উপস্থিত হলো। ক্রীতদাসীর সঙ্গে সে গৃহের দুই তিনটি কপাট অর্গলবদ্ধ করে দিচ্ছিলো । এভাবে কয়েকটি দরজা অতিক্রম করার পর সে উপস্থিত হলো এক গৌরবর্ণের রমণীর সামনে । রমণীর পাশে ছিলো একটি শিশু এবং একটি মদপূর্ণ পাত্র । রমণীটি বললো, আমি আসলে আপনাকে সাক্ষ্য দানের তাফসীরে মাযহারী/৪৭ ॥||.1110011 9,001

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।