Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ পূরণ করা অসম্ভব এ রকম মানত করলে কসমের কাফফারার মতো কাফফারা দিয়ে দায়মুক্ত হতে হবে। যেমন কেউ বললো, আমার এই উদ্দেশ্য পূরণ হলে আমি পায়ে হেটে হজ করবো অথবা সব সময় রোজা রাখবো ইত্যাদি । মানত পূরণ করতে গেলে যদি পাপ কর্মে লিপ্ত হতে হয় তবুও কাফফারা দিলে দায়মুক্ত হওয়া যাবে । যেমন-__ আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা বা সম্পর্ক ছিন্ন করার মানত বা রমজান মাসে রোজা না রাখার মানত ইত্যাদি । মানত করার অর্থ_-_ কোনো বিষয় পালন করা নিজের উপর অত্যাবশ্যক করে নেয়া এবং এর বিপরীত কিছু করা নিজের উপর হারাম করে নেয়া। কোনো কিছুকে নিজের উপর হারাম করে নিলেই কসম হয়ে যায়। আরবী ভাষায় মানত বুঝাতে আল্লাহ্‌ শব্দের উপর 'লাম' অক্ষরটি ব্যবহার করা হয়। যেমন-__ লিল্লাহি আ'লাইয়া সওমুন (আল্লাহ্র কসম আমার উপর রোজা রাখা অত্যাবশ্যক) । এখানে লিল্লাহ্‌ শব্দটির প্রথমে সংযোজিত “লাম' অক্ষরটি কসমের অর্থ প্রকাশক । আরেকটি দৃষ্টান্ত হচ্ছে-_ “লা আমরুকা ।' এখানেও 'লা' কসমের অর্থ প্রকাশক । জননী আয়েশার হাদিসে রয়েছে পাপকর্ম সম্পর্কিত মানত, মানতই নয়। এর কাফফারা কসমের কাফফারার মতো । আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ । নাসাঈ তার স্বরচিত গ্রন্থে হজরত ইমরান বিন হোসাইন থেকে এই হাদিসটি উল্লেখ করেছেন। হজরত ইবনে আব্বাসের হাদিসে রয়েছে, রসুল স. বলেছেন, যার মানত সুনির্দিষ্ট নয়, তার কাফফারা কসমের কাফফারার মতো । গোনাহ্‌ হয়__ এ রকম কাজের মানত যদি কেউ করে, তবে তার কাফফারাও কসমের কাফফারার মতো । শক্তি সামর্থ্যের বাইরে এ রকম মানতকারীর কাফফারাও কসমের কাফফারা তুল্য। সাধ্যের অনুকূল করলেও পূরণ করা জরুরী | আবু দাউদ, ইবনে মাজা । কোনো কোনো আলেম এ সম্পর্কে প্রদত্ত হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের উক্তিটিকে সমর্থন করেছেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মালেক বর্ণনা করেছেন, হজরত উকবা বিন আমেরের বোন একবার মানত করে বসলেন___ নগ্ন পদে এবং নগ্ন মস্তকে তিনি পদব্রজে হজ যাত্রা করবেন। হজরত উকবা রসুল স. এর নিকটে এর সমাধান জানতে চাইলে তিনি স. বললেন, তাকে মস্তক আবৃত করে এবং কোনো বাহনে আরোহন করে হজে রওয়ানা হতে বলো এবং তিন দিন রোজা রাখতে বলো। হাদিসটি বর্ণনা করেছেন সুনান রচয়িতা চতুষ্টয় এবং দারেমী । মাসআলাঃ কসম করার সময় যদি কেউ “ইন্শাআল্লাহ্‌' বলে তবে তার কসম হবে না। এ রকম অবস্থায় কসমের বিপরীত কিছু করলে, সে কসম ভঙ্গ করেছে বলা যাবে না (কেননা তার কসমই হয়নি)। হজরত ইবনে ওমরের বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, “ইনশাআন্লাহ্‌' উচ্চারণ করে কসম করলে কসম হবে না। সুনান প্রণেতা চতুষ্টয়, দারেমী ৷ তিরমিজি বলেছেন, একদল আলেমের নিকট এ বর্ণনাটি, হজরত ইবনে ওমরের নিজস্ব বক্তব্য । ূ তাফসীরে মাযহারী/8 ৫ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।