হজরত ওমর বিন খাত্তাব বলেছেন, আমি কাউকে কিছু দেবো না__ এ রকম প্রতিজ্ঞা করতাম এবং (কাফফারাস্বরূপ) দশ জন দরিদ্রকে এক সা করে খেজুর অথবা অর্ধ সা করে গম দিয়ে দিতাম। জননী আয়েশা বর্ণনা করেছেন, হজরত আবু বকর সিদ্দিক শপথ করে কখনো ভঙ্গ করতেন না। পরে যখন শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত সম্পর্কিত এই আয়াত অবতীর্ণ হলো, তখন তিনি বললেন, আমি আল্লাহ্প্রদত্ত বিধান গ্রহণ করি। এখন আমি কোনো বিষয়ে শপথ করার পর তদপেক্ষা উত্তম কিছু পেলে সেটাই গ্রহণ করি। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আবী শায়বা, আব্দুর রাজ্জাক, বোখারী এবং ইবনে মারদুবিয়া। মানতঃ যদি কেউ এ রকম শর্ত আরোপ করে মানত করে যে, অমুক বিষয় বাস্তবায়িত হলে আমি মানত পূর্ণ করবো, তবে ওই মানত পূর্ণ করা ওয়াজিব হবে। যেমন-__ কেউ যদি বলে, যদি আমার অসুখ ভালো হয়ে যায় তবে আমি একটি রোজা রাখবো। এক্ষেত্রে অসুখ ভালো হলে তার উপর একটি রোজা ওয়াজিব হবে। বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই__ এ রকম বিষয় বাস্তবায়নের উদ্দেশ্যেই যদি কেউ মানত করে, তবুও তা পূর্ণ হলে মানত আদায় করা ওয়াজিব হবে। যেমন__ কেউ বলে, আমি যদি এই কাজ করি তবে আমার উপর হজ অত্যাবশ্যক । এমতাবস্থায়ও তার উদ্দেশ্য পূরণ হয়ে গেলে মানত পূরণ করা ওয়াজিব হবে। বিশুদ্ধতার সঙ্গে বর্ণিত ইমাম আজমের আরেকটি অভিমত এই যে, এমতাবস্থায় মানত পূরণ না করে কাফফারা আদায় করলেই যথেষ্ট হবে। ইমাম মোহাম্মদ এবং ইমাম আহমদও্ এ রকম বলেছেন । এ রকম অবস্থায় মানত অথবা কাফফারা যে কোনো একটি পূরণ করা যাবে৷ অন্য এক বর্ণনায় এসেছে__ ইমাম আহমদ বলেন, এমতক্ষেত্রে অত্যাবশ্যক হবে কেবল কাফফারা । ইমাম শাফেয়ীর অভিমত শেষোক্ত অভিমত দু'টির মতো। ইমাম মালেক বলেছেন, সম্পদ বিতরণের মানত করলে এক তৃতীয়াংশ সম্পদ দান করা ওয়াজিব হবে। সম্পদ দানের নিয়ত না করলে পূরণ করতে হবে কেবল মানত। কেননা হাদিস শরীফে এসেছে, হজরত আবু লুবাবা রসুল স. কে বললেন, হে আল্লাহ্র রসুল! আমার তওবার মধ্যে এ কথাটিও ছিলো যে, আমার সম্প্রদায়ের বস্তি থেকে যে সকল পাপ প্রকাশিত হয়েছে, আমি সেগুলোকে পরিত্যাগ করবো এবং আমার সমস্ত সম্পদ থেকে দূরে থাকবো এবং সকল সম্পদ বিতরণ করে দেবো । রসুল স. বললেন, তোমার সম্পূর্ণ সম্পদের এক তৃতীয়াংশ দরিদ্রদেরকে বণ্টন করে দিলেই যথেষ্ট হবে। মানতের স্থলে কাফফারা প্রদান সিদ্ধ হওয়া সম্পর্কিত হজরত উকবা বিন আমেরের হাদিসটিও সুস্পষ্ট যেখানে বলা হয়েছে, রসুল স. বলেন, মানতের কাফফারা এবং কসমের কাফফারা একই রকম । মুসলিম। হজরত ইমরান বিন হোসাইন বর্ণনা করেছেন, ক্রোধান্বিত অবস্থার মানত মানত নয় । এ রকম মানতের কাফফারা কসমের কাফফারার মতো । আহমদ, নাসাঈ । তাফসীরে মাযহারী/88 ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।