Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ভঙ্গ করতেন না। যখন আল্লাহতায়ালা শপথের প্রায়শ্চিত্তের বিধান অবতীর্ণ করলেন তখন তিনি স. বললেন, এরপর থেকে আমি যদি শপথ করি (এরপর যদি উত্তম কোনো কাজ দেখি), তবে প্রথমে শপথের ক্ষতিপূরণ দিয়ে দেবো, তারপর ওই কর্মটি করবো__ যা উত্তম ৷ উত্তরঃ আবু দাউদের বর্ণনাটি বিরল প্রকৃতির ৷ বোখারী এবং মুসলিমও হজরত আব্দুর রহমান বিন সামুরার বর্ণনা এনেছেন, যা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। মুসতাদ্রাক গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, জননী আয়েশার বর্ণনাটিও দুর্লভ প্রকৃতির । বোখারীর বর্ণনায় “ছুম্মা' শব্দটি নেই। রয়েছে 'ওয়াও' (এবং) শব্দটি । যে সকল হাদিসে “ছুম্মা' শব্দটির উল্লেখ রয়েছে সেগুলো বোখারী, মুসলিম, সুনান ও মসনদ গ্রন্থাবলীর বর্ণনা থেকে ভিন্ন। এ সকল নির্ভরযোগ্য হাদিসগ্রন্থ সমূহে বর্ণিত হাদিসগুলোর বিপরীত বর্ণনাগুলো বিরল ও অকার্যকর । তাই সেগুলো গ্রহণীয় নয়। “ওয়াহ্ফাজু আইমানাকুম'__ কথাটির অর্থ তোমরা তোমাদের শপথ রক্ষা কোরো । কোনো কোনো আলেম বলেছেন, এ কথার অর্থ তোমরা কথায় কথায় কসম খেয়ো না। কথাটির সঠিক উদ্দেশ্য হচ্ছে, আল্লাহপাক বাক্যটির মাধ্যমে শপথভঙ্গ করতে নিষেধ করেছেন এবং শপথ পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এর সমর্থনে অন্য আয়াতে এরশাদ হয়েছে, “ইয়া আইম্যুহাল লাজিনা আ'মানু আউফু বিল উকুদ' (হে বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে অঙ্গীকার পূর্ণ করো)। শপথের নির্দেশনাঃ পুণ্যকর্মে শপথ করলে তা পূর্ণ করা অবশ্য কর্তব্য । কিন্তু শপথ তঙ্গের পরে না আগে ক্ষতিপূরণ দিতে হবে__ সে সম্পর্কে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আজম এবং ইমাম আহমদের অভিমত হচ্ছে__ শপথভঙ্গ করা যখন এই আয়াতের নির্দেশের বিরুদ্ধে, তাই ইচ্ছাকৃতভাবে) শপথতঙ্গ করে কাফফারা দেয়া জায়েয নয়। ইমাম শাফেয়ী বলেছেন, শপথবিরুদ্ধ কাজ না করাই উত্তম । কিন্তু কেউ যদি শপথ ভেঙ্গেই ফেলে, তবে তার উপর কাফফারা ওয়াজিব হবে। এ সম্পর্কে ইমাম মালেকের দু'টি অভিমত এসেছে । একটি ইমাম আবু হানিফার অনুকূল । অপরটি ইমাম শাফেয়ীর । কেউ বৈধ বিষয়ের উপর শপথ করলে (যা না করা-_ করা থেকে উত্তম)-__ এ রকম শপথের হুকুমও উপরের হুকুমের ন্যায়। কেউ যদি কোনো পাপকর্ম করবে বলে কসম খায়, তবে সেই কসম ভঙ্গ করে কাফফারা দেয়া ওয়াজিব। কেননা কসম ভঙ্গের পাপ কাফফারার মাধ্যমে বিদ্রিত হয়ে যায়। কিন্তু এ রকম কসমকারী যদি পাপকর্ম করেই ফেলে (যে কর্মের জন্য সে কসম করেছে) __- তবে তার পাপ মুক্তির আর কোনো উপায় নেই। যদি কেউ মোস্তাহাব কাজ ছেড়ে দেয়ার প্রতিজ্ঞা করে, তবে কৃত প্রতিজ্ঞা ভেঙে ফেলে ক্ষতিপূরণ দান করা উত্তম। আল্লাহপাক এরশাদ করেছেন, “লা তাজআলুল্পহা উরদ্ধাতাললি আইমানিকুম' (তোমরা তোমাদের শপথ সমূহকে সৎকর্মের প্রতিবন্ধক কোরো না)। ূ তাফসীরে মাযহারী/৪৩ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।