Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আউফ বিন মালেকের পিতা বলেছেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমার এক চাচাতো ভাইয়ের নিকট আমি কিছু পাওয়ার উদ্দেশ্যে যাই। কিন্তু সে আমাকে কিছুই দেয় না। আত্মীয়সুলভ আচরণও করে না। অথচ তার প্রয়োজনের সময় সে আমার কাছে চাইতে আসে । তাই আমি কসম করেছি, সে যদি আর কখনো চাইতে আসে তবে আমি তাকে কিছুই দিবো না। স্বজনসুলভ আচরণও করবো না। এখন হে আল্লাহ্‌র রসুল! আমাকে সৎপরামর্শ দিন যা আমার জন্য কল্যাণকর । যদি বলেন, তবে আমি কাফফারা দিতে পারি । নাসাঈ, ইবনে মাজা। অন্য বর্ণনায় এসেছে, আমি বললাম, হে আল্লাহ্র রসুল! আমার পিতৃব্যপুত্র আমার নিকট প্রার্থী হয়। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি-__ তাকে আমি কিছুই দিবো না, তার সঙ্গে আপনজনসুলভ ব্যবহারও করবো না। রসুল স. বললেন, তুমি কৃত প্রতিজ্ঞার ক্ষতিপূরণ দিয়ে দাও। হজরত আবু মুসা আশআরী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌র শপথ! আমি যদি কোনো কথার উপর কসম খাওয়ার পর তদপেক্ষা উত্তম কিছু পাই, তবে ইনশা আল্লাহ্‌ কৃত কসমের কাফফারা দিয়ে ওই পুণ্য কর্মের দিকে ধাবিত হবো। বোখারী, মুসলিম । হজরত আবদুর রহমান বিন সামুরা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যদি তৃমি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর তদপেক্ষা কোনো উত্তম কর্মের সন্ধান পাও, তবে প্রতিশ্রুতিভঙ্গের প্রায়শ্চিত্ত করে উত্তম কর্মটির দিকে ধাবিত হয়ো। অন্য বর্ণনায় রয়েছে, তুমি উত্তম কর্মটি করবে এবং প্রায়শ্চিত্ত স্বরূপ ক্ষতিপূরণ দিয়ে দিবে । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যদি কেউ কোনো কিছুর জন্য অঙ্গীকার করে; তারপর তার চেয়ে অধিক সুন্দর কিছু দেখতে পায়, তবে অঙ্গীকার ভঙ্গের ক্ষতিপূরণ দিয়ে অধিকতর সুন্দর কর্মটির দিকে অগ্রসর হবে । মুসলিম । উপরে বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে এ কথা প্রমাণিত হয় যে, আল্লাহ্‌র নামে কৃত অঙ্গীকার তঙ্গ করার পূর্বে কাফফারা প্রদান সিদ্ধ। কিন্তু প্রকৃত বিষয় এরূপ নয়। কারণ, বর্ণিত হাদিসগুলোতে কাফফারা উল্লেখের পূর্বে “ওয়াও' (এবং) শব্দটি রয়েছে । আর “এবং' শব্দটি ধারাবাহিকতাকে প্রমাণ করে না। অর্থাৎ শপথ করো এবং কাফফারা দাও কথাটির অর্থ এ রকম নয় যে, শপথের পর পর কাফফারা দাও। অতএব, শপথ তঙ্গের পূর্বে কাফফারা দেয়া সিদ্ধ__ বর্ণিত হাদিসগুলোর মাধ্যমে এ কথা প্রমাণিত হয় না। একটি প্রশ্নঃ কোনো কোনো বর্ণনায় এসেছে ছুম্মা (অতঃপর) শব্দটি । এই শব্দটি ধারাবাহিকতাকে প্রকাশ করে। যেমন হজরত আব্দুর রহমান বিন সামুরা থেকে আবু দাউদের বর্ণনায় রয়েছে রসুল স. বলেছেন, অতঃপর নিজের কসমের কাফফারা দিয়ে দেবে, তারপর অধিকতর উত্তম কাজটির দিকে অগ্রসর হবে। মুসতাদরাক গ্রন্থে জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. শপথ করলে তা তাফসীরে মাযহারী/৪২ . ॥||.11100119,.001

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।