Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তবুও শপথভঙ্গের শর্ত না পাওয়া পর্যন্ত কাফফারা ওয়াজিব হবে না। সুতরাং শপথভঙ্গের পূর্বে কাফফারা দিলে তা আদায় হবে না। কোনো কিছু ওয়াজিব না হওয়া পর্যন্ত তা প্রতিপালনের চিন্তাই তো করা যায় না। জাকাত এবং ফিতরাও ওয়াজিব হওয়ার পূর্বে আদায় করা যায় না। সুতরাং সকল ক্ষেত্রে ওয়াজিব হওয়ার শর্তটি অবশ্য প্রতিপালনীয়। অতএব, কোরআনের নির্দেশই এখানে বূপান্তরহীনভাবে বহাল রাখা সমীচীন। কিয়াস বা অনুমানগত ব্যাখ্যাকে এক্ষেত্রে প্রশ্রয় না দেয়াই উচিত। বলেছেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রসুলাল্লাহ্‌! বৎসর পূর্ণ হওয়ার আগেই জাকাত দেয়া যাবে কিনা? তিনি স. বললেন, যাবে । আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, দারেমী। সদকা ফিতর সম্পর্কে বোখারীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে ওমর বলেছেন, রসুল স. সদকা ফিতরকে ওয়াজিব বলে উল্লেখ করেছেন। ওই হাদিসে আরো উল্লেখ করা হয়েছে যে, অনেকে ঈদের দুই একদিন আগেই ফিতরা দিয়ে দিতেন রসুল স. তখন থেকেই এর অনুমতি দিয়েছিলেন । ওয়াজিব হওয়ার পূর্বেই তা আদায় করা সাধারণতঃ জ্ঞানবহির্ভূত কাজ। তাই সাহাবীগণ এ ব্যাপারে রসুল স. এর নিকট থেকে বিধান জেনে নিয়েছিলেন । নিজেদের জ্ঞানে তারা কিছু করেননি । ইমাম ইবনে হুম্মাম বলেছেন, আমার নিকট এটাই সঠিক যে, কসমই কাফফারার কারণ। কিন্তু মূল কারণ হচ্ছে কসম ভঙ্গ করা । উসুলে ফিকাহের মধ্যে এ সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেয়া হয়েছে। ইমামে আজমের মতে “যদি তুমি ঘরে প্রবেশ করো, তবে তালাক'__এ রকম বললে বুঝতে হবে ঘর তালাকের কারণ। কিন্ত শর্ত হচ্ছে ঘরে প্রবেশ করা। সুতরাং এখানে তালাকের প্রতিবন্ধক হচ্ছে ঘরে প্রবেশ করা, কেবল ঘর নয় (তেমনি শপথ কাফফারার কারণ, কিন্তু শর্ত হচ্ছে শপথভঙ্গ)। ইমাম শাফেয়ী বলেছেন, বর্ণিত বাক্যটি তালাকের কারণ হবে তখনই, যখন নির্দেশিত রমণীটি ঘরে প্রবেশ করবে । ঘরে প্রবেশ করলেই দূর হবে তালাকের প্রতিবন্ধকতা । তাকে এ রকম কথা বলা হয়েছিলো ঘরে প্রবেশ থেকে বিরত রাখার জন্য । এখানেও তেমনি আল্লাহ্র নামে কসম খাওয়াটাই কসম পূর্ণ হওয়ার কারণ। কিন্তু কসম পূর্ণ না করে ভঙ্গ করা হলে তখনই ওই কসম কাফফারার কারণ হয়ে যায়। সুতরাং কসম ভঙ্গের পূর্বে কাফফারা আদায় করা, কারণ পাওয়ার পূর্বে কাফফারা আদায়ের মতো । জাকাত কিন্তু এ রকম নয়। জাকাতের মূল কারণ হচ্ছে সম্পদ । আর ফিতরার কারণ হচ্ছে ব্যক্তি ও ব্যক্তির প্রকৃতি। কসম ভঙ্গের পূর্বে কাফফারা প্রদান সিদ্ধ__ এই অভিমতের পক্ষে নিম্নলিখিত বর্ণনাগুলো উপস্থাপন করা হলো-__ তাফসীরে মাযহারী/৪১ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।