Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আহমদ এবং ইমাম শাফেয়ী এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন যে, শপথ ভঙ্গের পূর্বেই কাফফারা আদায় করা জায়েয । ইমাম মালেকের একটি অভিমতও এ রকম। কেননা, এখানে কাফফারার সম্পর্ক করা হয়েছে শপথের সঙ্গে, শপথ ভঙ্গের সঙ্গে নয়। তাই শপথ ভঙ্গের পূর্বেই কৃত শপথের কাফফারা পরিশোধ করা সিদ্ধ। কেননা এখানে শপথই কাফফারার কারণ । যেমন, নেসাব পরিমাণ সম্পদ জমা হয়ে যাওয়া জাকাত ওয়াজিব হওয়ার একটি কারণ। কিন্ত শর্ত হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এক বংসর। কিন্তু এক বৎসর পূর্ণ হওয়ার আগেই যদি কেউ জাকাত দিয়ে দেয় তবে তা জায়েয হবে । আরেকটি দৃষ্টান্ত হচ্ছে এই__ যদি কেউ কাউকে আহত করে, তবে আঘাতকারী ব্যক্তি আহত ব্যক্তির মৃত্যুর পূর্বেই তার রক্তপণ পরিশোধ করতে পারবে। এ রকম পরিশোধ সিদ্ধ। এভাবে প্রমাণিত হয় যে, শপথ ভঙ্গের আগেই কৃত শপথের সম্পদগত ক্ষতিপূরণ অথবা রোজা পালন দু'টোই জায়েয । ইমাম মালেক, ইমাম আহমদ এবং ইমাম শাফেয়ীর পূর্বতন অভিমত এ রকম । ইমাম শাফেয়ীর পরবর্তী সময়ের অভিমত হচ্ছে, শপথভঙ্গের আগে কৃত শপথের সম্পদগত ক্ষতিপূরণ প্রদান সিদ্ধ, কিন্ত রোজাপালন সিদ্ধ নয়। কেননা রোজা শারীরিক ইবাদত ৷ আর শারীরিক ইবাদত নির্ধারিত সময়ের পূর্বে আদায় করা যায় না। যেমন, নামাজ ও রোজা নির্দিষ্ট ওয়াক্ত ও মাস ছাড়া প্রতিপালিত হতে পারে না। আর নামাজ, রোজা হচ্ছে শারীরিক ইবাদত-__ সম্পদগত ইবাদত নয়। ইমাম আজম বলেছেন, শপথভঙের পূর্বে সম্পদগত, শারীরিক-_ কোনো রকম কাফফারা আদায় করা সিদ্ধ নয়। তার মতে কেবল শপথ কাফফারার কারণ নয়, কাফফারার কারণ হচ্ছে শপথভঙ্গ । সুতরাং, শপথভঙ্গের পূর্বে কাফফারা আদায় করা জায়েয নয়। কাফফারার বিধান দেয়া হয়েছে পাপ অপসারণ ও ক্ষমার জন্য৷ পাপ হয় কসম ভঙ্গ করলে । সুতরাং কসম ভঙ্গের পূর্বে নয়, আর্থিক অথবা শারীরিক কাফফারা ওয়াজিব হবে শপথভঙ্গের পর। তাই শপথভঙ্গের পূর্বে কাফফারা দেয়া জায়েয নয়। এবার আসা যাক কাফফারা সংক্রান্ত নিয়ম কানুনের আলোচনায় । কসম খাওয়া হয় ভঙ্গ করার জন্য নয়, কাফফারা প্রদানের জন্যও নয়__ বরং পুণ্য অর্জনের জন্য । কসম করাকে শরিয়ত ওয়াজিব করে দেয়নি । কোনো বস্তু লাভের জন্য কসম খাওয়া হলে, কাংক্ষিত বস্ত্র যদি হস্তগত না হয় তবে তাকে কসম ভঙ্গ কিভাবে বলা যেতে পারে? এমতো অবস্থাকে তো কসম ভঙ্গ করা হয়েছে বলা যায় না। ভঙ্গ করার জন্য কসম করা নিষিদ্ধ। এতদসন্তেও যদি কসম ভঙ্গ হয়েই যায়, তবে তার জন্য কাফফারা ওয়াজিব। এ রকমও বলা যায় না যে, কেবল কারণ নয়__ শর্তের সঙ্গেও রয়েছে কাফফারার সম্বন্ধ । যেমন, রোজার ফিত্রা সদকা ওয়াজিব হওয়ার একটি শর্ত। যদি শপথকে কাফফারার কারণ মেনে নেয়া হয়, তাফসীরে মাযহারী/৪০ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।