Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম শাফেয়ীর অধিকতর গ্রহণযোগ্য বক্তব্যটির প্রমাণ এই যে-_ শপথভঙ্গের কাফফারার দুটি পদ্ধতিকে সামনে রাখতে হবে । একটি হচ্ছে হত্যা ও জেহারের পদ্ধতি । এ সকল ক্ষেত্রে কোরআন মজীদে ধারাবাহিক রোজার কথা এসেছে। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সওমে তামাত্তু ধোরাবাহিকতাহীন রোজা)। এই পদ্ধতিটি হজের মধ্যে দমে জবরের (জোরপূর্বক ক্ষতিপূরণের) মতো । আমরা তাই আলোচ্য আয়াতে কোরআনের বক্তব্যকে যথাস্থানে রাখার পক্ষপাতি। তাই আমরা ক্রমসহ এবং ক্রমবিচ্ছিন্র__ দু'টোর একটিকেও ওয়াজিব বলিনি । ক্রোতের মাধ্যমে । তার ক্রোতে উচ্চারিত হয়েছে__ “ছালাছাতু আইয়াম।' এর পরে উল্লেখিত হয়েছে “মুতাতাবিয়াত্‌' শব্দটি । তার ক্রোত সুপ্রসিদ্ধ ও সুবিদিত। এ রকম সুবিদিত অবস্থা সুনির্দিষ্ট করা সিদ্ধ । এমতোক্ষেত্রে নির্দেশনার গুরুতৃটিই মুখ্য, কারণ এখানে মুখ্য নয়। মাসআলাঃ বিধর্মীর শপথ কখনো শপথ নয়। সুতরাং তার উপর শপথভঙ্গের প্রায়শ্চিত্ত অত্যাবশ্যক নয়। বলেছেন ইমাম আবু হানিফা । ইমামত্রয় বলেছেন, বিধর্মীর প্রতিজ্ঞাও প্রতিজ্ঞা পদবাচ্য। সুতরাং প্রতিজ্ঞাভঙ্গ করলে তাকেও ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দলিল হচ্ছে__ বিধর্মীরা প্রতিজ্ঞা করার যোগ্যতারহিত। কারণ, প্রতিজ্ঞা সম্পাদিত হয় আল্লাহ্পাকের নামের সম্মানের কারণে । কিন্তু বিধর্মীদের কাছে আল্লাহ্‌র নামের কোনো গুরুতৃই নেই (আল্লাহ্‌র নামে প্রতিজ্ঞা করছি-__ এ রকম কথা তারা বলে না)। তবে এ রকম বলা যেতে পারে যে, বিধর্মী কোনো বিধান বা আইন অস্বীকার করলে তাকে প্রতিজ্ঞা করতে বলতে হবে। এটাই আলেমগণের সম্মিলিত অভিমত বা একম্‌ত্য । দ্বিতীয় দলিল এই যে, শপথভঙ্গের প্রায়শ্চিত্ত এক ধরনের ইবাদত। কিন্তু বিধর্মীরা ইবাদতেরও যোগ্যতারহিত। আমি বলি, এই দলিলের মাধ্যমে এটাই বুঝানো হয়েছে যে, কোনো বিধর্মী শপথ করার পর যদি মুসলমান হয় এবং তারপর যদি শপথভঙ্গ করে; তবে তার উপরে কাফফারা ওয়াজিব হবে। কেননা, সে শপথভঙ্গ করেছে মুসলমান হওয়ার পর এবং প্রায়শ্চিত্ত সম্পাদনের যোগ্যতাও সে অর্জন করেছে। আল্লাহ্‌্পাকই অধিক পরিজ্ঞাত । এরপর বলা হয়েছে তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের প্রায়শ্চিত্ত'-_- এ কথার মাধ্যমে বুঝা যায়, শুধু শপথ করলেই কাফফারা ওয়াজিব হয় না__ কাফফারা ওয়াজিব হয় শপথভঙ্গ করলে । এটাই আলেমগণের অভিমত । মাযহারী/৩৯ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।