মাসআলাঃ ক্রীতদাসের জন্য রোজা পালনই একমাত্র প্রায়শ্চিত্ত । কেননা তার নিজের বলে কিছু থাকে না। সুতরাং খাদ্যদান, বস্ত্র প্রদান অথবা দাসমুক্তি তার দ্বারা সম্ভবই নয়। আবার তার মনিব তার পক্ষে ক্ষতিপূরণ দিলেও তার প্রায়শ্চিত্ত হবে না। মাকাতিব এবং মুসতাসআ প্রকৃতির ক্রীতদাস, ক্রীতদাসীদের ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য (মাকাতিব বলে ওই ক্রীতদাসকে যার সঙ্গে তার প্রভু এ মর্মে চুক্তিবদ্ধ যে,___ তুমি আমাকে এত টাকা দিলে মুক্তি পাবে । আর মুসতাসআ ওই ক্রীতদাস---যাকে সম্মিলিতভাবে ক্রয় করেছে দু'জন ব্যক্তি। একজন মালিক যদি তাকে মুক্ত করে দেয়, তবে সে অপর মালিককে অর্থ প্রদান করে মুক্ত হয়ে যেতে পারে)। মাসআলাঃ কাফফারার রোজা পালনকারী ক্রীতদাস তিন দিবস পূর্ণ হওয়ার এক ঘন্টা আগেও যদি মুক্তি পায় এবং প্রায়শ্চিত্ত করার মতো সম্পদও যদি তার হস্তগত হয়, তবে তাকে অন্নদান, বস্ত্রদান অথবা দাসমুক্তির মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে হবে। সম্পদের মালিক হওয়া শর্ত (শপথভঙ্গের সময় সম্পদশালী থাকুক বা না থাকুক) । তাই সম্পদ না থাকার কারণে কেউ রোজা পালনকালে সম্পদের মালিক হয়ে গেলে তাকে বর্ণিত তিনটি নিয়মের যে কোনো এক নিয়মে (অন্নদান, বস্ত্রদান, দাসমুক্তি) কাফফারা আদায় করতে হবে। ওজু না থাকলে যেমন তায়াম্মুম করতে হয়, আবার তায়াম্মুম অবস্থায় পানি পেলে যেমন ওজু ভঙ্গ হয়ে যায়__ এ ব্যাপারটাও ঠিক তেমনি | সম্পদ না থাকায় তিন দিনের রোজা পালন এবং রোজা পালনকালে সম্পদের অধিকারী হলে কাফফারা প্রদান (অন্নদান অথবা বস্ত্রদান কিংবা দাসমুক্তি)। কিন্তু ইমাম শাফেয়ী বলেছেন, শপথভঙ্গের সময় সম্পদের মালিক হওয়া প্রয়োজন । মাসআলাঃ ইমাম মালেক বলেছেন, ধারাবাহিকভাবে তিনদিন রোজা রাখার প্রয়োজন নেই। ক্রমচ্ছিন্ন রোজা রাখলেও কাফফারা আদায় হয়ে যাবে । কারণ, এই আয়াতে ধারাবাহিকতার কথা উল্লেখিত হয়নি । কেবল বলা হয়েছে “ছালাছাতা আইআম' (তিনদিন রোজা পালন)। তবে তিনি এ কথাও বলেছেন যে, একাধারে তিন দিন রোজা রাখা মোস্তাহাব। ইমাম শাফেয়ীর একটি অভিমত হচ্ছে, ধারাবাহিক রোজা রাখা মোস্তাহাব___ ওয়াজিব নয় । ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বলেছেন, ধারাবাহিক রোজা পালন ওয়াজিব। ইমাম শাফেয়ীর অপর অভিমতটি হচ্ছে এই__যেহেতু হত্যা ও জেহারের কাফফারারূপে কোরআন মজীদের অন্যত্র ধারাবাহিক রোজা পালনের কথা এসেছে, তাই এখানে শপথভঙ্গের কাফফারার রোজাও ধারাবাহিক হওয়া উচিত। তাফসীরে মাযহারী/৩৮ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।