Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর অভিমত হচ্ছে__ মুক্তি দিতে হবে বিশ্বাসী ক্রীতদাস অথবা ক্রীতদাসীকে, বিধর্মীকে নয় । কোরআন মজীদের অন্য আয়াতে হত্যার ক্ষতিপূরণরূপে বিশ্বাসবান ও বিশ্বাসবতী দাস-দাসীকে মুক্ত করে দেয়ার কথা বলা হয়েছে । এই আয়াতের আলোকে এখানেও বিশ্বাসী ও বিশ্বাসিনী দাস- দাসীকে মুক্ত করে দেয়ার কথা বলা হলো (যদিও এখানে বিশ্বাসী বা বিধ্মীর কথা স্পষ্টরূপে বলা হয়নি)। আমরা বলি, কোরআন মজীদের নির্দেশনাগুলো যে রকম রয়েছে, সে রকম করেই ব্যাখ্যা করা উচিত। একটি নির্দেশকে অন্য নির্দেশের সঙ্গে তুলনীয় ভাবা অনাবশ্যক ৷ মাসআলাঃ এখানে তিন প্রকার কাফফারার কথা বলা হয়েছে । একটির সঙ্গে অপরটির সংযোগ করা হয়েছে 'আও” (অথবা, কিংবা) শব্দের মাধ্যমে | সুতরাং এ কথাটি পরিষ্কার যে, বর্ণিত তিনটি নিয়মের যে কোনো এক নিয়মে শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত করা ওয়াজিব হবে। যিনি প্রায়শ্চিত্ত করবেন, তিনিই নির্ধারণ করবেন, তিনি কোন্‌ নিয়মে প্রায়শ্চিত্ত করতে চান। ইবনে মারদুবিয়ার বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হলে হজরত হোযায়ফা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! আমরা কি যে কোনো একটি নিয়ম নির্ধারণ করে নিতে পারবো?। তিনি স. বললেন, হ্যা । এ বিষয়ে তোমাদেরকে অধিকার দেয়া হয়েছে। তোমরা ইচ্ছে করলে দরিদ্রকে আহার করাতে পারবে, অথবা বস্ত্র দান করতে পারবে কিংবা দাস-দাসী মুক্ত করে দিতে পারবে। অসমর্থ হলে একাধারে রোজা রাখবে তিন দিন। “এবং যার সামর্থ্য নাই, তার জন্য তিনদিন সিয়াম পালন'__ এ কথার অর্থ সকল শপথভঙ্গকারী বর্ণিত তিনটি প্রায়শ্চিত্তের একটিও যদি পালন করতে সক্ষম না হয়, তবে তাকে কাফফারারূপে তিনদিন রোজা রাখতে হবে । অসমর্থ ওই ব্যক্তি যার পারিবারিক ব্যয়বহন ও খণ পরিশোধের পর এ রকম কোনো সম্পদ অবশিষ্ট থাকে না-_ যার মাধ্যমে খাদ্যদান, বন্ত্রদান অথবা দাস-দাসী মুক্তি সম্ভব। কোনো কোনো আলেম বলেছেন, পারিবারিক প্রয়োজন পূরণের পর যদি কাফফারার তিনটি নিয়মের যে কোনো একটি নিয়ম পালন করা কারো পক্ষে সম্ভব হয়, তবে তাকে অসমর্থ বলা যাবে না। হজরত হাসান এবং হজরত সাঈদ বিন যোবায়ের এ রকম বলেছেন । আবু শায়েখের বর্ণনায় রয়েছে, হজরত কাতাদা বলেছেন, যার নিকট পঞ্চাশ দিরহাম রয়েছে__ সে সমর্থ। তার উপর কাফফারা অবধারিত। পঞ্চাশ দিরহামের কম থাকলে তাকে অসমর্থ গণ্য করা যাবে । তার শপথভঙ্গের প্রায়শ্চিত্ত হচ্ছে__ একটানা তিনদিন রোজা পালন। আবু শায়েখ কর্তৃক আরো বর্ণিত হয়েছে, ইব্রাহিম নাখয়ী বলেছেন, বিশ দিরহামের অধিকারী ব্যক্তিকে সমর্থ বলা যাবে। প্রায়শ্চিত্ত স্বরূপ দরিদ্বকে খাদ্যদান তার জন্য ওয়াজিব । . তাফসীরে মাযহারী/৩৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।