Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সচ্ছলতার নিরিখে । অন্য বর্ণনায় এসেছে, অধিক জাকজমকপূর্ণও নয়__ আবার নিকৃষ্ট মানেরও নয়। “অথবা তাদেরকে বস্ত্র দাও'_বন্ত্রও দিতে হবে মধ্যম মানের ৷ ইমাম মালেক ও ইমাম আহমদের অভিমত এই-__ এতটুকু কাপড় দিতে হবে, যা পরিধান করে নামাজপাঠ করলে নামাজ শুদ্ধ হয়। ইমাম মোহাম্মদও এ রকম বলেছেন, পুরুষকে দিতে হবে পাজামা, লুঙ্গি অথবা কোর্তা । আর মেয়েদেরকে দিতে হবে দুটি কাপড়_ লম্বা কোরতা ও উড়না। ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফের অভিমত হচ্ছে__ কমপক্ষে এমন কাপড় দিতে হবে যা দিয়ে শরীরের বেশীর ভাগ অংশ আবৃত করা যায়। তাই কেবল পাজামা দেয়াই যথেষ্ট নয়, যদিও পাজামা পরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে । আর শুধু পাজামা পরিহিত ব্যক্তিকে বিবস্ত্র বলার প্রচলন রয়েছে। তাই দিতে হবে পূর্ণ পোশাক। আবার মহিলাদেরকে একটি লম্বা কোরতা দিলেই যথেষ্ট হবে । ওড়না দিতে হবে না, যদিও ওড়না ছাড়া মহিলাদের নামাজ শুদ্ধ হয় না। কেননা লম্বা কোরতা পরিহিতা মহিলাকে সাধারণত বিবস্ত্রা বলা হয় না। ইবনে মারদুবিয়ার বর্ণনায় রয়েছে, হজরত হোযায়ফা বলেছেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র রসুল! “আও কিসওয়াতুহুম'(বন্ত্রদান) কথাটির অর্থ কি? তিনি স. বললেন, আবা (লম্বা টিলাঢালা জামা)। জননী আয়েশা থেকে তিবরানী ও ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রত্যেক মিসকিনকে দিতে হবে লম্বা টিলাঢালা জামা । ইমাম শাফেয়ীর অভিমত হচ্ছে, এখানে কিসওয়াতুহুম এর উদ্দেশ্য, কমপক্ষে এতটুকু কাপড় যা পোশাক পদবাচ্য । সুতরাং পাগড়ি বা পাজামা অথবা সাধারণ কোনো জামা__ যে কোনো একটি দিলেই বন্ত্রদান শুদ্ধ হবে। টুপি প্রদান সম্পর্কে ইমাম শাফেয়ী ও তার অনুসারীদের দু'রকম অভিমত এসেছে । পাচজন দরিদ্রকে খাদ্যদান এবং পাচজনকে বন্ত্রদান__ এভাবেও কাফফারা পরিশোধ করা যাবে । বলেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ । আর ইমাম শাফেয়ী এবং ইমাম মালেক বলেছেন, এভাবে কাফফারা দেয়া যাবে না। এরপর বলা হয়েছে “কিংবা একজন দাস মুক্তি'। __এখানে 'রকাবাতিন' শব্দটির অর্থ থ্রীবাদেশ। অথবা গ্রীবার অধিকারী বা অধিকারিণী। সুতরাং এখানে দাসমুক্তি অর্থ হবে ক্রীতদাস অথবা ক্রীতদাসী মুক্ত করা। ইমাম আজমের অভিমত হচ্ছে শপথ ও 'জেহার' এর ক্ষতিপূরণরূপে কাফের ক্রীতদাস অথবা ক্রীতদাসীও মুক্ত করে দেয়া সিদ্ধ। কেননা কোরআনে রয়েছে “রকাবাতিন' শব্দটি__যা মুসলমান ও কাফের ক্রীতদাস এবং ক্রীতদাসী উভয়কেই বুঝায় । তাফসীরে মাযহারী/৩৬ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।