শপথ! আমি দুই রাত ধরে অভুক্ত । আমার ঘরে কোনো খাবার নেই । রসুল স. বললেন, তুমি বনি জুরাইকের জাকাত আদায়কারী কর্মচারীর কাছে যাও। সে তোমাকে কিছু দিবে । যা দিবে তা থেকে এক ওসাক খেজুর ষাটজন মিসকিনকে দিয়ে দাও। অবশিষ্ট যা থাকবে তা তোমার এবং তোমার পরিবারের ৷ আবু দাউদ, আহমদ। মাসআলাঃ শিশুদেরকে আহার করানো এবং খাদ্যদান দু'টোই জায়েয। শিশুদের পক্ষ থেকে তাদের খাদ্য গ্রহণ করবে তাদের অভিভাবকেরা । যে শিশু এখনো খেতে শিখেনি, তাকেও কাফফারার খাদ্য দেয়া যাবে। ইমাম আজম, ইমাম শাফেয়ী এবং ইমাম মালেকের মতে এ রকম খাদ্যদান সিদ্ধ । ইমাম আহমদের মতে অসিদ্ধ । মাসআলাঃ ইমাম আজমের মতে জিম্মিকে (আশ্রিত বিধর্মীকে) খাদ্য দান সিদ্ধ। কেননা কোরআনে কেবল বলা হয়েছে দরিদ্রকে খাদ্য দানের কথা। দরিদ্বকে যে ইমানদার হতেই হবে__ এ রকম বলা হয়নি। তাছাড়া অন্য আয়াতে এসেছে “লা ইয়ানহাকুমুল্ুহু আনিল্লাজিনা লাম ইউকৃাতিলুকুম ফিদ্দিন' (যে বিধর্ী তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তার সঙ্গে পার্থিব বিষয়ে উত্তম আচরণ করা থেকে আল্লাহ্ তোমাদেরকে বিরত রাখেন না)। জম়হুরের মতে বিধর্মীকে কাফফারার খাদ্যদান অসিদ্ধ । কারণ, তাদেরকে জাকাত দেয়া বৈধ নয়। বিধর্মীরা জাকাতের ব্যয়ের খাতের অন্তর্ভুক্ত নয়। সিদ্ধান্তটি একমত্যসম্মত। তাই জাকাত প্রদানের খাতের মধ্যে কাফফারা প্রদানকেও সীমাবদ্ধ রাখতে হবে। এ রকম কিয়াস অসমীচীন নয়। আয়াতে বলা হয়েছে, মধ্যম ধরনের খাদ্য দানের কথা। বলা হয়েছে “মধ্যম ধরনের খাদ্যদান, যা তোমরা তোমাদের পরিবার পরিজনদের খেতে দাও ।' এ সম্পর্কে বাগবী বলেছেন, পরিবার পরিজনেরা যে রকম উত্তম উত্তম আহার্য ভক্ষণ করে, সে রকম উত্তম আহার্য দিতে হবে মিসকিনদেরকে । আমি বলি, যে খাদ্য উন্নত ধরনের নয় আবার নিঙ্নমানেরও নয়__ সেই আহার্য বস্তই মধ্যম ধরনের আহার্য বস্তু । ধনী ব্যক্তিদের কর্তব্য হচ্ছে, তাদের পরিবার পরিজনদের জন্য যেমন উত্তম সুস্বাদু আহার প্রস্তুত করা হয় তেমনি উন্নত মানের আহার্য দিতে হবে মিসকিনকে ৷ এখানে আয়াতের বর্ণনাভঙ্গি ইমাম আবু হানিফার “খাদ্যদান অর্থ আহারের অনুমতিদান' এই উক্তিটিকে প্রমাণ করেছে । অর্থাৎ 548 অথবা আহারে অনুমতি প্রদান দু'টোই ৷ “মধ্যম ধরনের খাদ্য প্রদান' সম্পর্কে আবদ বিন হুমাইদ, ইবনে জারীর এবং ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, মধ্যম ধরনের খাদ্য কেমন তা নির্ধারিত হয় আর্থিক অবস্থার ভিত্তিতে-_ অভাব ও . তাফসীরে মাযহারী/৩৫ ॥||.01110011 9,001
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।