Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

করাই প্রাপকের জন্য উত্তম। হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্র রহমত বর্ষিত হোক ওই বাহাদূর ব্যক্তির উপর যে ক্রয়- বিক্রয়ের ক্ষেত্রে এবং খণ দেয়া নেয়ার ক্ষেত্রে বাহাদৃরী প্রদর্শন করে। বোখারী । প্রাপ্য অপেক্ষা কম দেয়া বা নেয়া সাধারণতঃ স্বভাববিরোধী ৷ তাই আল্লাহতায়ালা এ রকম বদান্যতা প্রদর্শন অত্যাবশ্যক করেননি । এটাই “আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না' বাক্যটির মর্মার্থ । উপরে বর্ণিত হাদিসগুলোর মধ্যে ইমাম শাফেয়ীর একটি অভিমতের সমর্থন রয়েছে । তিনি বলেছেন, খণদাতা যদি ঝণীর নিকট থেকে হাদিয়া বা উপহার গ্রহণ করে অথবা তার কোনো বাহনে বিনা ভাড়ায় আরোহণ করে কিংবা তার কোনো পশু বিনা ভাড়ায় স্বগৃহে রেখে দেয়, তবে তা জায়েয হবে। তবে শর্ত হচ্ছে, ঝণদানের পূর্বে বা প্রাক্কালে এ রকম অতিরিক্ত সুবিধা গ্রহণের শর্ত করা যাবে না। অন্য ইমামত্রয় বলেছেন, খণগ্রহীতার নিকট থেকে ঝণদাতার এ রকম উপকার গ্রহণ জায়েয নয়। বরং এ রকম করা মাকরূহে তাহরীমি (হারামের নিকটবর্তী)। সুরা বাকারার মদীনায় অবতীর্ণ আয়াতসমূহে এ সম্পর্কে ব্যাখ্যা দেয়া হয়েছে। এরপর বলা হয়েছে__“যখন তোমরা কথা বলবে তখন স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায্য বলবে।' এ কথার অর্থ__ যখন তোমরা বিচারসভার সভাপতি হিসেবে অথবা সাক্ষ্য হিসেবে কথা বলবে__ তখন অবশ্যই কথা বলবে ন্যায়ের পক্ষে__- যদিও তা স্বজন বাদী অথবা বিবাদীর বিপক্ষে যায়। বাক্যটির মাধ্যমে এখানে মিথ্যা সাক্ষ্যপ্রদানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। অনুমানের উপর ভর করেও সাক্ষ্য দেয়া যাবে না-_ যদিও তা সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এখানে “শাহাদাত' শব্দটির মাধ্যমে চাক্ষুষ সাক্ষ্যদানকে বুঝানো হয়েছে। সুতরাং বুঝতে হবে, প্রত্যক্ষগোচরতা ছাড়া দৃঢ় বিশ্বাস অর্জিত হয় না। আর দৃঢ় বিশ্বাস ছাড়া সত্যসাক্ষ্য প্রদান করাও সম্ভব নয়। একবার রসুল স. উপর্যুপরি তিনবার উচ্চারণ করলেন, মিথ্যা সাক্ষ্য প্রদান শিরিক তুল্য । এরপর তিনি পাঠ করলেন এই আয়াত__ “ফাজতানিবুর রিজ্সা মিনাল আওছানি ওয়াজতানিবু কৃওলায্‌ যুরী হুনাফায়া লিল্লাহি গইরা মৃশরিকীন' (তোমরা কেবল আল্লাহ্‌র জন্য একনিষ্ঠতার সঙ্গে মূর্তি পূজার মতো শিরিকের অপবিভ্রতা থেকে বিরত থাকো এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে)। হজরত হুজাইম বিন ফাতেক থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ ও ইবনে মাজা । আহমদ ও তিরমিজি ৫ তাফসীরে মাযহারী/৩৪৯ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।