এরপর বলা হয়েছে___“আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না" । কথাটির মধ্যে এই নির্দেশনা রয়েছে যে___ পারস্পরিক অধিকারের ক্ষেত্রে তোমরা যদি স্বেচ্ছায় কাউকে অতিরিক্ত প্রদান করো তবে তা অতি উত্তম হবে। আর এ রকম করা কোনো সাধ্যাতীত বিষয় নয়। শিথিল সূত্রে হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকে ইবনে মারদুবিয়ার একটি মুরসাল বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি সঠিক মাপের নিয়ত করেছে এবং সঠিক মাপ দিয়েছে, কিয়ামতের দিন তাকে অভিযুক্ত করা হবে না। অর্থাৎ তার নিয়ত সঠিক রয়েছে বলে অজ্ঞাতসারে ওজনে কম বেশী হয়ে গেলেও আল্লাহ্ পাক তাকে অপরাধী সাব্যস্ত করবেন না। কারণ, বিষয়টি তার সাধ্যাতীত। তাই আল্লাহপাক বলেছেন___'আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না।' হজরত সাবীদ ইবনে কায়েস থেকে আহমদ, আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজা কর্তৃক বর্ণিত ও হাকেম কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত একটি হাদিসে এসেছে, রসুল স. এর উপরে একটি ঘোড়ার মূল্য পরিশোধের দায়িত্ব বর্তেছিলো । তিনি তখন নির্দেশ দিয়েছিলেন, যথামূল্য প্রদান করো। তারপর অতিরিক্ত কিছু দাও। বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, এক লোক রসুল স. এর নিকটে উপস্থিত হয়ে কর্কশ বাক্য প্রয়োগের মাধ্যমে তার পাওনা দাবি করে বসলো। তার দুর্দ ব্যবহারে কোনো কোনো সাহাবী তাকে প্রহার করতে উদ্যত হলেন। রসুল স. বললেন, ক্ষান্ত হও। পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে ।-তারপর বললেন, তার কাছ থেকে যে বয়সের উট নেয়া হয়েছিলো, সেই বয়সের উট তাকে প্রত্যর্পণ করো। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! অবিকল ওই বয়সের উট যদি পাওয়া না যায়। তার চেয়ে উত্তম উট যদি পাওয়া যায়। রসুল স. বললেন, তবে তাই দিয়ে দিও । তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে খণ পরিশোধের ক্ষেত্রে উত্তম। হজরত আবু রাফে থেকে মুসলিম কর্তৃকও এ রকম হাদিস বর্ণিত হয়েছে। হজরত আবু হোরায়রা বলেছেন, এক লোকের কাছ থেকে রসুল স. অর্ধ ওসাক (আনুমানিক তিন মন) খণ নিয়েছিলেন। খণ পরিশোধের সময় তিনি স. তাকে দিলেন এক ওসাক। বললেন, অর্ধ ওসাক তোমার এবং বাকী অর্ধ ওসাক আমার (উপহার)। আর এক পাওনাদার এলে রসুল স. তাকে এক ওসাকের বদলে দিলেন দুই ওসাক। বললেন, এক ওসাক তোমার পাওনা । আর এক ওসাক আমার পক্ষ থেকে তোমার প্রতি উপহার । তিরমিজিও এই হাদিসটির বর্ণনাকারী । হাদিসটির সূত্র পরম্পরায় কোনো রকম দুর্বলতা নেই। তাই প্রাপ্য থেকে কম গ্রহণ তাফসীরে মাযহারী/৩৪৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।