Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমেই বলা হয়েছে__'পিতৃহীন বয়ংপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হবে না।' এখানে “ওয়ালা তাক্রাবু' কথাটির অর্থ__ নিকটবর্তী হবে না। “আল্লাতি হিয়া আহ্সানু' অর্থ__ সদুদ্দেশ্যে ছাড়া । আলোচ্য বাক্যটির মর্মার্থ হচ্ছে__ আত্মস্যাৎ, অপব্যবহার অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে পিতৃহীনদের সম্পদের ধারে কাছে যেয়ো না। সদুদ্েশ্য নিয়ে যাও। অর্থাৎ তাদের সম্পদের যথা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে যাও। মুজাহিদ বলেছেন, এখানে “আল্লাতি হিইয়া আহ্সানু' কথাটির উদ্দেশ্য ব্যবসা। 'হাত্তা ইয়াবৃলুগা আশু্দাহু' অর্থ___ বয়ংপ্রাপ্ত না হওয়া পর্যন্ত । “আশুদ্দা" শব্দটি শাদুন এর বহুবচন । যেমন “আফলাসু' শব্দটি “ফালসুন' এর বহুবচন । কেউ কেউ বলেছেন, “আশুদ্দা' শব্দটি একক অর্থ প্রকাশক । এর অর্থ-_ (শক্তির) পরিপূর্ণতা । আশুদ্দা বা বয়ংপ্রাপ্তি পর্যন্ত উপনীত হওয়া একটি স্বাভাবিক ব্যাপার । জোর করে বা অন্য কোনো উপায়ে কাউকে নির্ধারিত সময়ের পূর্বে বয়ংপ্রাপ্ত করা যায় না। আর যে বয়ংপ্রাপ্ত তার সম্পদের নিকটবর্তা হওয়ার তো প্রয়োজনই নেই। বয়ংপ্রাপ্তরা নিজেরাই নিজেদের সম্পদের সংরক্ষণকারী । ইসলামের আবির্ভাবের পূর্বে অপ্রাপ্ত বয়স্ক এতিমদের সম্পদের যথেচ্ছ অপব্যবহার করা হতো । তারা বড় হলে অবশ্য নিজেরাই এই অপব্যবহারের বিরুদ্ধে দীড়াতো। তখন আর কেউ অপব্যবহার করতে সাহস পেতো না। আল্লাহপাক তাই অপ্রাপ্তবয়স্ক এতিমদের সম্পদের নিকটে অসৎ উদ্দেশ্য নিয়ে গমন করতে নিষেধ করেছেন প্রাপ্তবয়স্কদের সম্পর্কে কিছু বলেননি । কারণ তারা নিজেরাই তাদের সম্পদের হেফাজত করতে সক্ষম । বাগবী লিখেছেন, আলোচ্য বাক্যটির মর্মার্থ হচ্ছে__ তোমরা তত্বাবধান, সংরক্ষণ ইত্যাদি শুভ উদ্দেশ্য ছাড়া অপ্রাপ্তবয়স্ক এতিমদের সম্পত্তির নিকটে যেয়ো না। আর যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন সম্পদ নিয়ন্ত্রণ ও তর্বাবধানের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিবে তাদের হাতে । আমি বলি, সম্ভবতঃ এখানে “হাত্তা' (পর্যন্ত) শব্দটি অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কের সীমানা নির্ণায়ক। তাই আলোচ্য বাক্যের অর্থ দাড়াবে এ রকম__ তোমরা ওই সময় পর্যন্ত পিতৃহীনদের সম্পদের যথাসংরক্ষণ নিশ্চিত কোরো, যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয় (কোনোক্রমেই তাদের সম্পদ নষ্ট কোরো না)। এরপর বলা হয়েছে___'এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে দিবে ।' এ কথার অর্থ__ তোমরা ওজনে কম বেশী করবে না। এ রকম না সূচক নির্দেশের উদ্দেশ্য হচ্ছে বিপরীতার্থক নির্দেশ দেয়া। এভাবে বাক্যটির আদেশসূচক রূপ হবে এ রকম__ তোমরা পরিমাণ ও ওজন ঠিক ঠিকভাবে দিবে। তাফসীরে মাযহারী/৩৪ ৭ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।