Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য অনুসঙ্গগুলো কি কি? রসুল স. তখন এই আয়াতের “কুল তায়া*লাও' থেকে 'লায়াল্লাকুম তাত্তাকুন' পর্যন্ত (১৫১ থেকে ১৫৩ আয়াতের শেষ পর্যস্ত) পাঠ করলেন। মাফরুক বললেন, হে কুরায়েশ ভ্রাতা! আল্লাহ্‌র কসম এটা কোনো মানুষের কালাম নয়। মানুষের কালাম হলে আমি অবশ্যই চিনতে পারতাম । আরো পাঠ করুন। রসুল স. পাঠ করলেন_ _ন্রাল্লহা ইয়া*মুরু বিল্আ'দলি ওয়াল ইহ্সানি ওয়া ইতাই জিল্‌ কুরবা ওয়া ইয়ানহা আ'নিল ফাহ্শায়ি ওয়াল মুনকারি ওয়াল বাগ্ই ইয়াই'জুকুম লায়াল্লাকুম তাজাক্কারুন' (নিশ্চয় আল্লাহপাক তোমাদেরকে ন্যায়বিচার, উত্তম আচরণ ও আত্মীয়-স্বজনদেরকে সাহায্যদানের নির্দেশ দিচ্ছেন এবং যাবতীয় অশ্লীল, অন্যায় ও অসৎ কাজ করতে নিষেধ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যেনো তোমরা সদুপদেশ প্রাপ্ত হও)। মাফরুক বললেন, হে ভ্রাতা! আপনি নিঃসন্দেহে উন্নত চরিত্রের মানুষ । আপনার আহ্বান অতি উত্তম। আপনার সম্প্রদায়ের যে সকল লোক আপনার বিরোধিতা করছে, তারা মিথ্যাবাদী । হানি বিন বুরাইসা বললেন, হে কুরায়েশ ভ্রাতা! আমি আপনার কথা শুনলাম এবং পছন্দ করলাম । আমার হৃদয় সাক্ষ্য দিচছে__ আপনি যা পাঠ করলেন তা সত্য। রসুল স. বললেন, সত্বর আল্লাহ্তায়ালা আপনাদেরকে দান করবেন সাম্রাজ্য এবং কল্যাণকর সন্তান (দান করবেন পারস্য ও রোম সাম্রাজ্য, আর সেখানকার লোকেরা হবে আপনাদের পরিচারক)। আপনারা তখন আল্লাহতায়ালার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবেন। নোমান বিন শরিক বললেন, হে কুরায়েশ ভ্রাতা! নিশ্চয় আপনার প্রদত্ত সুসংবাদ সত্য! রসুল স. তখন তেলাওয়াত করলেন_ ইন্না আরসালনাকা শাহিদাঁও ওয়া মুবাশৃশিরাঁও ওয়া নাজিরাঁও ওয়াদায়িইয়ান ইলাল্লহি বিইজ্নিহি ওয়া সিরাজীও ওয়া মুনিরা । (আর অবশ্যই আমি আপনাকে সাক্ষ্য, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী এবং তার নির্দেশেই আল্লাহ্‌র দিকে আহবানকারী ও দীপ্ত প্রদীপ হিসেবে প্রেরণ করেছি)। এর পর তিনি স. হজরত আবু বকরের হাত ধরে উঠে দীড়ালেন। এরপর বলা হয়েছে__ "আল্লাহ্‌ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করবে না।' এ কথার অর্থ__ যে সকল মারাত্মক অপরাধের কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সে সকল কারণ ব্যতিরেকে কোনো মুসলমান কিংবা অমুসলমানকে হত্যা করা যাবে না। মারাত্মক অপরাধগুলো হচ্ছে___ ধর্মত্যাগ, খুন, ব্যভিচার, মুসলিম রাষ্ট্রের সঙ্গে হুক্তিভঙ্গ, রাষ্ট্রদ্রোহ, রাহাজানি ইত্যাদি । এ সকল অপরাধ না করলে কাউকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, *আল্লাহ্‌ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ্র রসুল" এ রকম ূ তাফসীরে মাযহারী/৩৪৫ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।